Monday, April 13, 2026

প্যাকেজে সন্তান ধারণ! তান্ত্রিকের ‘বিধানে’ প্রাণ গেল উত্তরপ্রদেশের গৃহবধূর

Date:

Share post:

শিক্ষার আলোর বিন্দুমাত্র চিহ্ন যে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে পৌঁছায়নি, প্রতিদিন তার নিত্য নতুন উদাহরণ উঠে আসে। এবার সন্তান লাভের আশায় তান্ত্রিকের (tantrik) বিধানে নর্দমার জল পান করে এক মহিলার মৃত্যু হল উত্তরপ্রদেশের (Uttarpradesh) আজমগড়ের এক গৃহবধূর। বধূর মৃত্যর পরে গ্রামের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। পলাতক তান্ত্রিক ও তার সহযোগীদের গ্রেফতারির দাবি জানানো হয়।

উত্তরপ্রদেশের আজমগড়ের কাঁধড়াপুর গ্রামের অনুরাধা যাদব নামে এক মহিলা চন্দু নামে স্থানীয় এক তান্ত্রিকের দ্বারস্থ হয়। অনুরাধার ১০ বছর বিয়ে হলেও কোনও সন্তান হয়নি। তার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার বদলে তার মা তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক রীতিমত সন্তান ধারণের জন্য প্যাকেজ ঘোষণা করে দেয়।

মৃত অনুরাধার বাবার দাবি, ১ লাখ টাকার প্যাকেজ সন্তান ধারণের প্রতিশ্রুতি দেয় তান্ত্রিক চন্দু। তার মধ্যে ২২ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয় তান্ত্রিককে। সেই মতো রবিবার তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলে সেখানে উদ্ভট রীতি পালন শুরু করে। দাবি করে, অনুরাধার উপর খারাপ ছায়া রয়েছে। তার প্রভাব কাটাতে অত্যন্ত ভয়ঙ্কর কাজ শুরু করে তান্ত্রিক, তার স্ত্রী ও তার দুই সাগরেদ। প্রথমেই তার চুলের মুঠি ধরে মারতে থাকে তারা। এরপর তার গলা চেপে ধরা হয়। এরপর তার মুখ চেপে তাকে নর্দমার জল খেতে বাধ্য করা হয়।

এরপরই অসুস্থ হয়ে পড়ে অনুরাধা। তখন তান্ত্রিকই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হলে অভিযুক্ত তান্ত্রিক ও তার সঙ্গীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। গৃহবধূর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। অথচ যে মা অনুরাধাকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন, তিনি রক্ষা করতে পারেননি নিজের সন্তানকে। আবার যে শাশুড়ির প্রভাবে মহিলাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তিনিও নিরুত্তর এই বিষয়ে।

আরও পড়ুন: শুরু ট্রাম্পের শুল্কের খেলা: কোপ বাংলাদেশ, ব্রিকস দেশ থাইল্যান্ডের উপর

ঘটনায় অভিযুক্ত তান্ত্রিককে সোমবার গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এই ঘটনায় আবারও প্রকাশ্যে এলো অশিক্ষা ও পুরুষতান্ত্রিক বিধি কতটা ডুবিয়ে রেখেছে উত্তরপ্রদেশকে যেখানে গৃহবধূর প্রাণ চলে যাওয়া নিয়েও পরিবারের আশঙ্কা থাকে না।

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...