Tuesday, June 9, 2026

অপ্রয়োজনীয় বিবাদ: পুলিশি সক্রিয়তায় সুকান্তর মামলায় আদালতের পর্যবেক্ষণ

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় পুলিশ। এই পরিস্থিতিতে রাজ্যে যে কোনও ধরনের অরাজকতা তৈরি করতে তৎপর কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। যদিও তার অরাজকতায় পুলিশের বাধা নিয়ে আদালতের দ্বারস্থ হতেই আদালতের প্রশ্নের মুখে বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি। পুলিশর সক্রিয়তা নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলে সুকান্ত মজুমদারের মামলায় আদালতের পর্যবেক্ষণ, এটি অপ্রয়োজনীয় মামলা।

সম্প্রতি তিনটি ঘটনায় শহরে অশান্তি তৈরি করতে চাইলে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। সুকান্তর দাবি, কোনও কারণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে লালবাজারের সেন্ট্রাল লোকাপে ১৬ ঘণ্টার বেশি আটকে রাখার ঘটনা ঘটেছে। তিনি অরাজকতা করবেন, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না – এমনই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কার্যত ‘বিড়ম্বনা’ প্রকাশ করেন।

সুকান্তর দাবির পাল্টা আদালতে মঙ্গলবার রাজ্যের তরফে দাবি করা হয়, তিনি একটা উদাহরণ দেখান, যেখানে তিনি (Sukanta Majumder) কোথাও যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। রাজ্য এই মামলার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হলফনামা দেওয়ার অনুমতি চায়।

সেখানেই এই মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ একজন আমজনতা এসে বললে সেটা নিয়ে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু একজন রাজনীতিক যদি এমন অভিযোগ করেন সেটা কোর্টের জন্য খুব বিড়ম্বনা। অপ্রয়োজনীয় বিবাদ।

আরও পড়ুন: কসবা নিয়ে মিথ্য়াচার বিজেপির ‘পর্যটকদের’! তিন প্রশ্ন তৃণমূলের

এই মামলায় উভয় পক্ষের হলফ নামা তলব করেছে কলকাতা হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...