Sunday, April 26, 2026

বাংলায় ব্যর্থ বনধ: কেরালা লবির উপর বেজায় খাপ্পা আলিমুদ্দিন

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে দেশের ১০ শ্রমিক সংগঠনের ডাকা ভারত বনধ নিয়ে ফের লড়াইয়ে বাংলা বনাম কেরালা। কেরালায় এই বনধ-এ অংশগ্রহণ না করার জন্য সরকারি কর্মীদের নোটিশ (Notice) জারি করে বাধা দিয়েছেন বিজয়ন সরকার। আর বাংলায় দাঁত ফোটাতে পারেনি বামেরা। জনজীবন একেবারেই স্বাভাবিক। কারণ, বনধ করাতে গেলেই বাম-বিরোধীরা যুক্তি দিচ্ছেন, বাম (Left)-শাসিত রাজ্যই তো বনধের বিরোধিতা করছে। আর তাতেই বেজায় খাপ্পা আলিমুদ্দিন স্ট্রিট।

ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় বনধ-সংস্কৃতির বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মানুষ এখন কর্মনাশা বনধ সমর্থন করেন না। ফলে বাম (Left) সমর্থিত শ্রমিক সংগঠনের ডাকা বনধের কোনও প্রভাবই পড়েনি বাংলায়। কয়েকটি জায়গায় CPIM-এর নেতা-কর্মীরা পরিস্থিতি অচল করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। বাম-বিরোধীদের মতে, যেখানে কেরালার বাম সরকার নোটিশ দিয়ে সরকারি কর্মীদের বনধে যোগ না দেওয়া নির্দেশ দিয়েছে, সেখানে বাংলার শূন্য় সিপিএম কেন এই অস্থিরতা সৃষ্টি করতে চাইছে! বনধের তাৎপর্যই কাউকে বোঝাতে পারছেন না বাম নেতৃত্ব। এই পরিস্থিতিতে তাঁদের সব রাগ গিয়ে পড়েছে কেরালার বিজয়ন সরকারের উপর।

বাংলার সিপিএম-এর অভিযোগ, পিনারাই বিজয়নের বনধ বিরোধী পদক্ষেপের জন্যই তাদের আরও সমস্যা হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় কমিটিতে নালিশ ঠুকছে আলিমুদ্দিন স্ট্রিট। আর তার সঙ্গেই উঠে এলো পুরনো বাংলা ও কেরালা লবির দ্বন্দ্ব। বহু পুরনো এই দ্বন্দ্ব এখনও চলছে। সাম্প্রতিক অতীতে মহম্মদ সেলিমকে সরিয়ে সারাধণ সম্পাদক নির্বাচিত হলেন কেরালার বেবি। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে বেঙ্গল লবি। কেন্দ্রীয় কমিটিতে এবার এই বনধকে হাতিয়ার করেই কেরালা লবির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন বাংলার সিপিএম নেতৃত্ব।
আরও খবরদাদাগিরি! ট্রপিকাল মেডিসিনে শাশুড়িকে দেখাতে গিয়ে কাঞ্চনের বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের অভিযোগ

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...