Tuesday, May 19, 2026

বাংলা বললেই বাংলাদেশি? ওড়িশায় কেতুগ্রামের ১৬ শ্রমিক আটক, উদ্বেগে পরিবার

Date:

Share post:

ঈদের পর কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চর সুজাপুর গ্রামের প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক। কিন্তু সেই যাত্রা ফিরল আতঙ্ক হয়ে। চর সুজাপুর গ্রামের ১৬ জন পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে ওড়িশার স্থানীয় প্রশাসন আটক করেছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। ওড়িশার একটি শিল্প এলাকায় কাজের খোঁজে যাওয়া ওই শ্রমিকদের মধ্যে থেকে হঠাৎ ১৬ জনকে আটক করে পুলিশ। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁদের ‘বাংলাদেশি’ হিসেবে সন্দেহ করা হয়েছে। তাঁদের কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ওই অপবাদে আটকে রাখা হয়েছে বলে দাবি পরিবারের। আটকদের মধ্যে একজন কোনওক্রমে ফোনে নিজের পরিবারকে ঘটনার কথা জানান। তারপরই গোটা চর সুজাপুর জুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ। আটক শ্রমিকদের পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। কান্নায় ভেঙে পড়েছেন তাঁদের মা-বাবা, স্ত্রী, সন্তানরা। পরিবারের সদস্যদের কথায়, “ওরা তো কাজের জন্যই গিয়েছিল, অপরাধ কী করেছে? বাংলা বললেই কি বাংলাদেশি?”

এই ঘটনার জেরে মৌগ্রাম পঞ্চায়েতের প্রধান, সদস্য এবং কেতুগ্রাম পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ যৌথভাবে কেতুগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে লিখিত আবেদন জানান। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, গত কয়েক বছর ধরেই বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বারবার এমন সন্দেহের মুখে পড়তে হচ্ছে। এটা কি নিছক ভাষাগত ভুল বোঝাবুঝি, না কি এর পিছনে রয়েছে কোনও প্রাতিষ্ঠানিক বৈষম্য?

আটক শ্রমিকদের পরিবারের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানানো হয়েছে, “আমাদের স্বজনদের যেন অবিলম্বে ও নিরাপদে ফিরিয়ে আনা হয়। মুখ্যমন্ত্রীই আমাদের শেষ ভরসা।”

আরও পড়ুন – কলেজ স্ট্রিটে পুলিশকে চড় SFI-এর! শূন্যতেও হিংস্রতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...