Saturday, June 13, 2026

শিল্প বিনিয়োগে নতুন সম্ভাবনা! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক টাটা সন্স চেয়ারম্যানের

Date:

Share post:

রাজ্যের শিল্প পরিকাঠামোয় টাটা গোষ্ঠীর সক্রিয় ভূমিকা আরও জোরদার হতে পারে, এমন ইঙ্গিত মিলল বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের বৈঠকে।

দুপুরে মুখ্যমন্ত্রীর দফতরে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। নবান্ন সূত্রে খবর, বৈঠকে রাজ্যে চলতি টাটা গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ শিল্প বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্প এবং অর্থ দপ্তরের শীর্ষ কর্তারা।

রাজ্যে টাটা গোষ্ঠীর একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে। ফলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শিল্প মহলের অনেকে। বিশেষত রাজ্যে নতুন শিল্প সম্ভাবনা এবং প্রযুক্তি বিনিয়োগের প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

শাসক দলের একাংশের মতে, এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক রাজ্যে শিল্পবান্ধব পরিবেশের বার্তা দেয়। মুখ্যমন্ত্রী নিজেও বারবার বিনিয়োগ আকর্ষণের জন্য উদ্যোগী হয়েছেন। টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্যের সহযোগিতা আরও সুদৃঢ় হলে আগামী দিনে শিল্প ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি ত্বরান্বিত হবে বলেই আশাবাদ প্রশাসনের।

আরও পড়ুন – বাংলা বললেই বাংলাদেশি? ওড়িশায় কেতুগ্রামের ১৬ শ্রমিক আটক, উদ্বেগে পরিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...