Tuesday, May 19, 2026

দিল্লিতে গিয়ে হারানো পদ প্রাপ্তি দিলীপের! বাড়ছে জল্পনা

Date:

Share post:

কিছুদিন আগে দিল্লি গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরই চূড়ান্ত হয়েছে বাংলার রাজ্য সভাপতির পদ কে পাবেন। নতুন পদে এসে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharyya) রাজ্য বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন। রাজ্য সভাপতিকে নিজের সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই পরিস্থিতিতে দিলীপের আবার দিল্লি (Delhi) যাত্রা নতুন জল্পনাকে উসকানি দিয়েছে। রাজ্য সভাপতি না হোক, দিলীপ ঘোষ কি সর্বভারতীয় পদ ফিরে পেতে চলেছেন, দিল্লি সফরে উঠেছে প্রশ্ন। যদিও দিলীপ বলছেন তিনি ব্যক্তিগত ভাবেই দিল্লি গিয়েছেন।

শমীক ভট্টাচার্যের হাত ধরে বঙ্গ বিজেপির ঠোঁটকাটা নেতা দিলীপ ঘোষ অনেকটাই যুক্ত হয়েছেন রাজ্য রাজনীতির সঙ্গে। তাঁর সমর্থকদের নতুনভাবে দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি নিজেও পুরোনো বিজেপি কর্মীদের উত্থানের বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই জেলায় জেলায় ফোন গিয়েছে আদি বিজেপি জেগে ওঠো, বলে। দলবদলু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) মতো নেতারা সম্প্রতি সমঝোতার পথে চলে আসছেন, তাও স্পষ্ট।

যেভাবে শুভেন্দু-সুকান্ত জুটি বাংলায় বিজেপির প্রতি মানুষের যতটুকু সমর্থন ছিল, তাকে আরও কমানোর প্রক্রিয়ায় নিয়ে গিয়েছেন, তাতে রাশ টানতেই পুরোনো বিজেপিকে চাঙ্গা করার পন্থায় কেন্দ্রীয় কমিটি। ডাক পড়েছে দিলীপ ঘোষের। তাঁর সঙ্গে দেখা করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: কলেজ স্ট্রিটে পুলিশকে চড় SFI-এর! শূন্যতেও হিংস্রতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

আর এবার দিল্লিতে (Delhi) ডাক পড়েছে। যদিও দিলীপ ঘোষ বলছেন, তিনি বারবারই প্রয়োজনে দিল্লি গিয়েছেন, সেখানে বস্তি এলাকায় কাজ করেছেন। এবারেও নিজের প্রয়োজনেই এসেছেন। তবে মুখের মুচকি হাসি কিন্তু বলছে অন্য কথা। চুপিচুপি কার সঙ্গে দেখা করে কোন কর্মসূচি সারতে দিল্লিতে দিলীপ, তা নিয়ে রহস্য রেখেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। তবে বিজেপির আদি গোষ্ঠীর অন্দরমহলের গুঞ্জন, পুরোনো সর্বভারতীয় পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...