Tuesday, June 16, 2026

বেকসুর খালাসের দাবিতে হাইকোর্টে সঞ্জয়

Date:

Share post:

আরজিকর (R G Kar)হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রাই এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)দ্বারস্থ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে(Division Bench) বেকসুর খালাসের আবেদন জানালো সঞ্জয় রাই। তবে তার এই আবেদন গ্রহণ করা হবে কিনা আগামী সোমবার সে বিষয়ে শুনানি হবে বলে জানা গিয়েছে। এই মামলার সব পক্ষকে কপি দিয়ে সোমবার আসার নির্দেশ ডিভিশন বেঞ্চের।

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালের খুন ও ধর্ষনের ঘটনায় শিয়ালদহ আদালত সঞ্জয় রাইকে ফাঁসির সাজা না দিয়ে তার আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানিয়েছে সঞ্জয়। এর আগে, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই এবং রাজ্য। সেই আবেদন গ্রহণ করে আদালত। এবার সেই দোষী সাব্যস্ত সঞ্জয় রাই বেকসুর খালাসের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন – শিল্প বিনিয়োগে নতুন সম্ভাবনা! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক টাটা সন্স চেয়ারম্যানের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...