Monday, June 8, 2026

আজবকাণ্ড গুজরাটে, মোদি-রাজ্যে জন্মেও বাংলাদেশে পুশব্যাক!

Date:

Share post:

আজবকাণ্ড! মোদি-রাজ্যে জন্মেও রক্ষে নেই! অপরাধ তিনি বাংলাভাষী। তাই বাংলাবিরোধী বিজেপি হাসান শাহকে পাঠিয়ে দিল সটান বাংলাদেশে (Bangladesh)। বিজেপি-রাজ্যের প্রশাসনের কথায় বাংলাদেশের চরে তাঁকে ছেড়ে দিয়ে আসে অমিত শাহের (Amit Shah) BSF।

হাসানের জন্ম মোদি-শাহের রাজ্যে। সেখানেই কর্ম ও নিবাস। কিন্তু তারপরও হাসান বাংলার আদি বাসিন্দা হওয়ায় বিজেপির রোষানলে পড়তে হয়। মে মাসে ৭৮ জনকে নৌকায় চাপিয়ে সাতক্ষীরার বঙ্গোপসাগর লাগোয়া মান্দারবাড়িয়া চরে ছেড়ে এসেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেই দলে ছিলেন হাসান-সহ তিন ভারতীয় নাগরিক। একজন ভারতীয় নাগরিককে কী করে বাংলাদেশে পুশব্যাক করল BSF এবং উপকূলরক্ষী বাহিনী, তা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশ সেই সময়ই জানায় ওই দলে তিনজন জন্মসূত্রে ভারতীয় নাগরিক রয়েছেন। তারপরও সে কথা কানে তোলেনি গুজরাট (Gujrat) সরকার।

সুরাটে একটি বস্তিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে থাকতেন হাসান। গুজরাট (Gujrat) পুলিশ হঠাৎ তাঁর বাড়িতে হানা দিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। কেড়ে নেওয়া হয় ভারতীয় নাগরিকত্বের যাবতীয় নথিপত্র! তারপর কয়েকদিন আটকে রেখে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ‘লাইফ জ্যাকেট’ পরিয়ে রাইফেল উঁচিয়ে নির্দেশ দেওয়া হয়, সমুদ্রে ঝাঁপ মেরে সাঁতরে চরে যেতে। হাসান বলেন, বাংলাদেশের উপকূলরক্ষীরা তাঁদের উদ্ধার করে। বিচারকের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে কাটান তাঁরা। হাসান জানান, তাঁর কাছে ভারতীয় সচিত্র পরিচয়পত্র, আধার এবং বিবাহের শংসাপত্র রয়েছে। গুজরাত পুলিশ বাংলায় কথা বললেই তাঁদের বাংলাদেশি বলে দেগে দিচ্ছে। এরপর বাংলার সরকার আওয়াজ তোলায় ভারতীয় নাগরিকরা ফিরতে পারছেন স্বদেশে।
আরও খবরকংগ্রেস নেতৃত্বের ইতিহাস: সিলেবাস বদলের দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর

পহেলগাম হামলার পর থেকেই বিজেপি রাজ্যগুলিতে বাঙালি খেদাও অভিযান শুরু হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। রাজ্যে রাজ্যে চলছে নিপীড়ন, বর্বর আক্রমণ।

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...