Friday, March 20, 2026

জমি নিয়ে বিবাদ, প্রতিবেশীকে মারধরের অভিযোগ মহম্মদ শামির প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে!

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির (Md Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) বিরুদ্ধে প্রতিবেশীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়িতে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

পুলিশ সূত্রে জানা গেছে, সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় হাসিনের প্রথম পক্ষের মেয়ে আরশির একটি জমি রয়েছে। প্রতিবেশী গুড্ডু বিবি তা আত্মসাৎ করার চেষ্টা করছে এই অভিযোগে দুপক্ষের মধ্যে বিবাদ বহুদিনের। দু’বছর ধরে এমন অবস্থা চলার পর গত শুক্রবার জমি মাপজোকের পর সেখানে নির্মাণ কাজ শুরু হয়। এরপরই হাসিন জাহান প্রতিবেশীকে মারধর করেন বলে অভিযোগ। আক্রান্ত মহিলাকে সিউড়ি সদর হাসপাতালে (Siuri Hospital) ভর্তি করা হয়েছে। এই বিষয়ে বাংলার বোলারের প্রাক্তন স্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রচারের আলোয় থাকতে হাসিন এমন করেন বলে কটাক্ষ সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিনের। স্থানীয়রা গণস্বাক্ষর করে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

 

Related articles

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...