Tuesday, June 23, 2026

ফের কুনোয় মৃত্যু চিতার! পশুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

আবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল পূর্ণবয়স্ক চিতার। নামিবিয়া থেকে আনা হয়েছিল ওই স্ত্রী চিতা (Cheetah) নাভাকে। গতসপ্তাহে শিকার ধরতে গিয়ে জখম হয়েছিল সে। ৮ বছর বয়সি ওই চিতার মৃত্যু হল শনিবার। নাভার মৃত্যুতে পশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে।

একের পর এক চিতা (Cheetah) এনে দেশে তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে ঠিকই কিন্তু পশুদের কি দেখভাল হচ্ছে? কেন্দ্রের মোদি সরকারের আমলে চিতা এসেছে দক্ষিণ আফ্রিকা, বোৎসোয়ানা, কেনিয়া থেকে। শুধু চিতা নিয়ে তাদের একরকম শাস্তি দেওয়া হচ্ছে বলা যেতে পারে। ভারতের আবহাওয়ার সঙ্গে তারা নিজেদের খাপ খাওয়াতে পারছে না সেই কারণে যেমন চিতা মৃত্যুর ঘটনা ঘটছে তেমনই চোরা শিকারিদের উৎপাত রয়েছে।

নাভার মৃত্যুর পর এখন চিতার সংখ্যা ২৬। তার মধ্যে ৬টি স্ত্রী, তিনটি পুরুষ এবং ১৭টি শাবক। ওই শাবকগুলির জন্ম হয়েছে ভারতেই। নাভাকে ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল চিতা পুনর্বাসন প্রকল্পের আওতায়। ভারতের মাটিতে চিতার আনাগোনা পুনঃপ্রতিষ্ঠার এই প্রকল্পের শুরুতেই একের পর এক চিতার মৃত্যুতে উঠছে প্রশ্ন। কুনোতে চিতা পুনর্বাসন প্রকল্পের কার্যকারিতা ও প্রস্তুতি নিয়েই উদ্বেগ বাড়ছে বন বিশেষজ্ঞ মহলে।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...