Saturday, April 4, 2026

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, কাকভোরে সাঁইথিয়ার রাস্তা থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটনার চারদিনের মাথায় এবার বীরভূমের সাঁইথিয়ায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি (Trinamool Leader Death) পীযূষ ঘোষ। ভোর প্রায় ৪টে নাগাদ রাস্তা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। শনিবার রাত ১২টা নাগাদ কারও ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তৃণমূল নেতা। ৩টে নাগাদ বাড়িতে আসে খুনের খবর। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথার পেছনে গুলি করা হয় পীযূষকে। গুলি মাথা ফুঁড়ে কপাল দিয়ে বেরিয়ে যায়। যে অবস্থায় তৃণমূল নেতার দেহ এবং রাস্তার পাশে বাইক পাওয়া গেছে, তাতে এই কাজ কোনও পরিচিত ব্যক্তির হতে পারে বলে অনুমান করছে বলে অনুমান করছে পুলিশ।পরিবার জানিয়েছে, এর আগে ভোটের সময় বাড়িতে চিরকুট পাঠিয়ে নেতা ও তাঁর ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে এই খুন বলে দাবি তাঁদের।ইতিমধ্যেই ২ মহিলা-সহ ৩ জনকে আটক করা হয়েছে ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...