Wednesday, June 24, 2026

এবার কি জগন্নাথ ধাম কপিরাইট! পুরীর গজপতি মহারাজের পাল্টা ইসকন

Date:

Share post:

দিঘায় (Digha) জগন্নাথ ধাম(jagannath dham)। শাস্ত্র মতে, বিষ্ণুর কোনও মন্দিরকেই ধাম বলা যায়। এই ‘জগন্নাথ ধাম’ নিয়ে সুর চড়াচ্ছেন পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। তার জবাবও দিয়েছে ইসকন(Iskon) কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস। রবিবার এক সংবাদসংস্থাকে পুরীর গজপতি মহারাজ জানিয়েছেন, জগন্নাথ ধাম তকমা এবং পুরীর জগন্নাথ-সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে তাঁরা কপিরাইট পাওয়ার চেষ্টা করছেন। এর পাল্টা দিয়ে রাধারমণ দাস বলেছেন, রাজা গজপতি আইনত সঠিন নন। ভারতে বহু সম্প্রদায় রয়েছে। আদালত বলতে পারে না কীভাবে কী পুজো হবে। আমার মনে হয় এইরকমভাবে কপিরাইট দেওয়া সম্ভব নয়। আমি বুঝতে পারছি না কী করতে চাইছেন। কিন্তু ভারতে  জগন্নাথ ধামে কপিরাইট সম্ভব নয়। পুরীর মহারাজ শঙ্করাচার্যকে অনুসরণ করেন আমরা গৌড়ীয় বৈষ্ণব, চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করি। ধাম নিয়ে এত সমস্যা যখন তাহলে পুরীর গজপতির বাড়ির নাম শান্তি ধাম কীভাবে? প্রশ্ন তুলেছেন রাধারমণ দাস।

 

এবছর সূর্যাস্তের পর পুরীতে রথের চাকা গড়ানোর ঘটনা নিয়েও গজপতি দিব্যসিংহ দেব ইসকনের(iskon) দিকেই আঙুল তুলেছেন। এ নিয়ে রাধারমণ দাস(radharaman das) জানিয়েছেন, ওদের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর রথ চলে না। কিন্তু ওদের নিয়ম ওরাই ভেঙেছে। সূর্যাস্তের পর রথ যেখানে থাক ওখানেই থেমে যায়। কিন্তু এবার রাত ৮টার সময় ওঁরা বলরামের রথ টেনেছে, প্রথম ভুল। তারপর সুভদ্রার রথ টেনেছে এটা দ্বিতীয় ভুল। আর তৃতীয় ভুল, রথের দিন জগন্নাথের রথ একটুও গড়ায়নি। পরের দিন জগন্নাথের রথ টানা হয়েছে। পুরীর গজপতি একটা আঙুল ইসকনের দিকে তুলেছিলেন এদিকে বাকি তিনটে আঙুল ওঁদের দিকেই ছিল। তোমাদের নিয়ম তোমারাই অনুসরণ করলে না।

 

 

জগন্নাথ ধাম নিয়ে যদি ওড়িশা রাজ্য আদালতে যায় তা নিয়ে তো আমাদের আর কিছু বলার থাকবেই না। ১০০ শতাংশ জানি যে আদালত এটা বলবে না যে, শঙ্করাচার্যের যা নিয়ম আছে এটাই সমস্ত মন্দিরগুলিকে মেনে চলতে হবে।

এবার কি জগন্নাথ ধাম কপিরাইট! পুরীর গজপতি মহারাজের পাল্টা ইসকন

দিঘায় জগন্নাথ ধাম। শাস্ত্র মতে, বিষ্ণুর কোনও মন্দিরকেই ধাম বলা যায়। এই ‘জগন্নাথ ধাম’ নিয়ে সুর চড়াচ্ছেন পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। তার জবাবও দিয়েছে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস। রবিবার এক সংবাদসংস্থাকে পুরীর গজপতি মহারাজ জানিয়েছেন, জগন্নাথ ধাম তকমা এবং পুরীর জগন্নাথ-সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে তাঁরা কপিরাইট পাওয়ার চেষ্টা করছেন। এর পাল্টা দিয়ে রাধারমণ দাস বলেছেন, রাজা গজপতি আইনত সঠিন নন। ভারতে বহু সম্প্রদায় রয়েছে। আদালত বলতে পারে না কীভাবে কী পুজো হবে। আমার মনে হয় এইরকমভাবে কপিরাইট দেওয়া সম্ভব নয়। আমি বুঝতে পারছি না কী করতে চাইছেন। কিন্তু ভারতে জগন্নাথ ধামে কপিরাইট সম্ভব নয়। পুরীর মহারাজ শঙ্করাচার্যকে অনুসরণ করেন আমরা গৌড়ীয় বৈষ্ণব, চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করি। ধাম নিয়ে এত সমস্যা যখন তাহলে পুরীর গজপতির বাড়ির নাম শান্তি ধাম কীভাবে? প্রশ্ন তুলেছেন রাধারমণ দাস।

এবছর সূর্যাস্তের পর পুরীতে রথের চাকা গড়ানোর ঘটনা নিয়েও গজপতি দিব্যসিংহ দেব ইসকনের দিকেই আঙুল তুলেছেন। এ নিয়ে রাধারমণ দাস জানিয়েছেন, ওদের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর রথ চলে না। কিন্তু ওদের নিয়ম ওরাই ভেঙেছে। সূর্যাস্তের পর রথ যেখানে থাক ওখানেই থেমে যায়। কিন্তু এবার রাত ৮টার সময় ওঁরা বলরামের রথ টেনেছে, প্রথম ভুল। তারপর সুভদ্রার রথ টেনেছে এটা দ্বিতীয় ভুল। আর তৃতীয় ভুল, রথের দিন জগন্নাথের রথ একটুও গড়ায়নি। পরের দিন জগন্নাথের রথ টানা হয়েছে। পুরীর গজপতি একটা আঙুল ইসকনের দিকে তুলেছিলেন এদিকে বাকি তিনটে আঙুল ওঁদের দিকেই ছিল। তোমাদের নিয়ম তোমারাই অনুসরণ করলে না।

জগন্নাথ ধাম নিয়ে যদি ওড়িশা রাজ্য আদালতে যায় তা নিয়ে তো আমাদের আর কিছু বলার থাকবেই না। ১০০ শতাংশ জানি যে আদালত এটা বলবে না যে, শঙ্করাচার্যের যা নিয়ম আছে এটাই সমস্ত মন্দিরগুলিকে মেনে চলতে হবে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...