Wednesday, June 3, 2026

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলে বিদেশিরা

Date:

Share post:

প্রথম ম্যাচে না খেললেও, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই সব বিদেশিদের পেতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপে (Durand Cup) এবার সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। তবে সম্ভবত দ্বিতীয় ম্যাচ থেকেই বিদেশিদের দেখা যেতে চলেছে। আইএসএলের (ISL) আগে এই প্রতিযোগিতাই এখন তাদের পাখির চোখ। মরসুমের প্রথম প্রতিযোগিতা। সেখানে চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের (Eastbengal)। ডুরান্ড কাপ দিয়ে এবার ভারতীয় ফুটবলের মরসুম শুরু হচ্ছে। সেখানেই চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড। এবারের ডুরান্ডে কোনওরকম খামতি রাখতে নারাজ লাল-হলুদ ব্রিগেড।

গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। এরপর থেকেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেই থেকেই দল গড়ার কাজে নেমে পড়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। হেড অব ফুটবল হয়ে এসেছিলেন থংবোই সিংটো (Thangboi Singto)। দেশীয় থেকে বিদেশি ফুটবলারদের নিয়ে এবার বহু চমক দেখিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু জল্পনা ছিল অন্য।

ডুরান্ডে কি ইস্টবেঙ্গল (Eastbengal) তাদের পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। উত্তরটা হল হ্যাঁ। আগামী ১৯ কিংবা ২০ জুলাই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিতে চলেছেন অস্কার ব্রুজোঁ। কয়েকদিনের মধ্যে বিদেশি ফুটবলাররাও ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন। গত রবিবার থেকেই ডুরান্ডের (Durand Cup) প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েই এবারের মরসুম শুরু করতে চায় ইস্টবেঙ্গল (Eastbengal)।

সেই মতোই চলছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যে বিনো জর্জের তত্ত্বাবধানে চলছে ইস্টবেঙ্গলের দেশীয় ব্রিগেডের প্রস্তুতি। এই প্রতিযেগিতাতেই যে দলের শক্তি থেকে দুর্বলতা দেখে নিতে চাইছেন অস্কার থেকে থংবোই তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...