Saturday, April 4, 2026

অনন্ত মহারাজকে বিজেপি থেকে সরানোর প্রক্রিয়া শুরু! শমীকের উত্তরবঙ্গ সফরে ইঙ্গিত

Date:

Share post:

রাজ্য বিজেপিতে শমীক ভট্টাচার্য জমানা শুরু হতেই জায়গা ফিরে পাচ্ছেন পুরোনো বিজেপি কর্মীরা। নতুনদের সঙ্গে পুরোনোদের মেলবন্ধনের কথা মুখে বলা শমীক যে আদতে পুরোনোদের গুরুত্ব দিচ্ছেন বেশি তা দিলীপ ঘোষের প্রতি দলের আচরণেই স্পষ্ট। সেই শমীক (Shamik Bhattacharya) যে ফের সঙ্ঘের সঙ্গে বিজেপির সম্পর্ক মজবুত করার কারিগর হিসাবে কাজ করছেন তা তার উত্তর বঙ্গ সফরেই স্পষ্ট। সেই সফর থেকেই কার্যত শুরু হল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও (Ananta Maharaj) বিজেপি থেকে ছাঁটার কাজ।

বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরেই শমীক ভট্টাচার্য সম্পর্কে কুকথা বলেছেন। তাঁকে ‘হাফ-ম্যাড’, ‘বুরবক’ বলে দাবি করেন। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুদার ও বিরোধী দলনেতা শুভেন্দুর হাত ধরে একেবারে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ পদে উঠে আসা অনন্ত যে বিজেপির মুখ পোড়াবেন তা আগে থেকেই আন্দাজ পাওয়া গিয়েছিল। তবে এবার যে তাকে বিজেপি নেতৃত্ব হিসাবে কোনও রকম পাত্তা দেওয়ার পথ থেকে সরে আসছে রাজ্য বিজেপি, তা শমীক ভট্টাচার্যের শিলিগুড়িতে আরএসএস (RSS) দফতরে বৈঠকেই প্রমাণিত।

রাজ্য সভাপতি হওয়ার পরে বৃহস্পতিবার প্রথমবার উত্তরবঙ্গে শমীক ভট্টাচার্য। এমনিতেই আরএসএস-এর সুনজরে থাকা শমীক উত্তরবঙ্গে গিয়ে যে সঙ্ঘের সদর দফতরে যাবেন তা বলা বাহুল্য। সেই সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদির রাজ্য সফরের আগে উত্তর বঙ্গে দলীয় প্রস্তুতি। সেক্ষেত্রে উত্তরের জেলাগুলির দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক স্বাভাবিক। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে গেলেও এড়িয়ে যাচ্ছেন কোচবিহার। অথচ কোচবিহারে (Coochbihar) বিজেপির সংগঠন তৃণমূল নেতার খুনের ঘটনার পরে, শীর্ষ নেতৃত্বের সফর দাবি করে। তবুও এই এড়িয়ে যাওয়ায় রাজ্য সভাপতিকে কুকথা বলা অনন্ত মহারাজকে এড়িয়ে যাওয়ার জন্যই, তা প্রমাণিত। সরাসরি অনন্ত সম্পর্কে কোনও কথা না বলে দলীয় ভাবেই জবাব দেওয়ার পথে শমীক।

আরও পড়ুন: Petrol Diesel price: অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

একসময় উত্তরবঙ্গে রাজবংশী ভোট টানতে অনন্ত মহারাজকে দলে নিয়েছিলেন সুকান্ত-শুভেন্দু। কিন্তু তৃণমূল সরকারের উন্নয়নে আস্থা রাখা রাজবংশীরা বিজেপির দিকে ঝুঁকে যাননি। কার্যত অনন্ত মহারাজকে (Ananta Maharaj) দলে নিয়ে কাঁটা গেলার অবস্থা বিজেপির। রাজ্য সভাপতি হয়ে তাই প্রথমে সেই কাঁটা উপড়ানোর পথেই শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বৃহস্পতিবার শিলিগুড়ির আরএসএস সদর দফতর মাধব ভবনে বৈঠকে আরএসএস স্মরণাপন্ন হয়েই রাজবংশী কাঁটা উপড়ানোর কৌশলের সন্ধানে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...