Sunday, June 14, 2026

ডার্বির আগে পাঠচক্রের কাছে হার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আগামী ১৯ জুলাই সিএফএল প্রিমিয়ার লিগে মরসুমের প্রথম ডার্বি। কিন্তু তার আগেই পাঠচক্রের কাছে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল (Eastbengal)। গোটা ম্যাচে আক্রমণের ঝড় তুললেও প্রতিপক্ষ শিবিরের জাল একবারও ছিড়তে পারল না ইস্টবেঙ্গল (Eastbengal)। বরং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাঠচক্রের (Pathachara) কাছে একটা গোল হজম করেই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। ডার্বির আগে এটা যে ইস্টবেঙ্গল শিবিরের কাছে একটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

ডার্বির আগে পাঠচক্রের বিরুদ্ধে এই ম্যাচটাই ছিল ইস্টবেঙ্গলের (Eastbengal) কাছে প্রধান পরীক্ষার। নিজেদের শক্তি, দুর্বলতা দেখে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল। সেখানেই পয়েন্ট হাতছাড়া তো হলই, হারের মুখে পড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। ম্যাচের পরই কার্যত হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সেইসঙ্গে বিনোর মুখে উঠে এসেছে ফুটবলারদের ফিটনেসের কথাও।

কিন্তু প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। ডার্বির আগে দলের যদি এমন পারফরম্যান্স হয় তবে মোহনবাগানের বিরুদ্ধে কী হবে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল। একের পর এক বল পৌঁছে গিয়েছিল মামোনি পাঠচক্রের বক্সে। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের অসাধারণ দক্ষতা বারবারই রুখে দিয়েছিল ইস্টবেঙ্গল আক্রমণকে।

প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলেরই আক্রমণ ছিল সবচেয়ে বেশি। কিন্তু ফলাফল ছিল সেই একই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাঠচক্রের গোল। আর তাতেই লাল-হলুদ ব্রিগেডের সমস্ত হিসাব বদলে গিয়েছে।

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...