Friday, May 22, 2026

একুশের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চ তৈরির আগে ধর্মতলায় খুঁটিপুজো তৃণমূলের

Date:

Share post:

আর মাত্র কয়েক দিন বাকি। আগামী সোমবার, ২১ জুলাই, কলকাতার রাজপথ ভরে উঠবে লক্ষ লক্ষ মানুষের পায়ে। ঐতিহাসিক শহিদ দিবসের সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এবারও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ মঞ্চ তৈরির আগে প্রথামাফিক পালিত হল খুঁটিপুজো।

মঙ্গলবার অনুষ্ঠিত হল এই খুঁটিপুজো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক অশোক দেব, বিধায়ক দেবাশিস কুমার, স্বরূপ বিশ্বাস, যুব সভানেত্রী সায়নী ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল মাজি, জয়া দত্ত, আলোক দাস এবং টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, শক্তিপ্রতাপ সিং, শ্রেয়া পান্ডে-সহ আরও বহু তৃণমূল নেতা-কর্মী।

এবারও মূল মঞ্চ ছাড়াও থাকছে শহিদ পরিবারের জন্য পৃথক মঞ্চ। পাশাপাশি দলের জনপ্রতিনিধিদের জন্য প্রতিবছরের মতোই থাকবে নির্দিষ্ট আসনের ব্যবস্থা। মূল মঞ্চে রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ ঘিরে ইতিমধ্যেই রাজ্যে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এবার তৃণমূল নেতৃত্বের বার্তা, একদিকে শহিদদের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে বিজেপি-সহ বিরোধীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ডাক— এই দ্বৈত বার্তাই দেওয়া হবে আসন্ন সমাবেশে।

আরও পড়ুন – নিজেদের বাঁচাতে জল ছাড়চ্ছে DVC, বাংলা ডুবছে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ১০ জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...