Wednesday, June 24, 2026

রেকর্ড দামে গোয়ার জয় গুপ্তা ইস্টবেঙ্গলে

Date:

Share post:

জোর কদমে দল গুছিয়ে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। আক্রমণ ভাগ মোটামুটি গুছিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এবার রেকর্ড দামে এফসি গোয়ার ডিফেন্ডারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। গতবার যে জয় গুপ্তা (Jay Gupta) ছিল এফসি গোয়ার (FC Goa) অন্যতম প্রধান ভরসা, তাঁকেই আসন্ন আইএসএলের (ISL) আগে দলে তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। এতে রক্ষণ যে ইস্টবেঙ্গলের বেশ শক্তিশালী হল তা বলার অপেক্ষা রাখে না।

বেশ কয়েকদিন ধরেই জয় গুপ্তাকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু ট্রান্সফার ফি নিয়েই চলছিল দর কষাকষি। তবে রক্ষণকে মজবুত করতে এই তারকা ফুটবলারকে দলে নিতে বেশ মরিয়া হয়ে ছিল ইস্টবেঙ্গল। শেষপর্যন্ত সেটাই হল। গত মরসুমে গোয়ার রক্ষণের মূল ভরসা জয় গুপ্তা (Jay Gupta) এবার ইস্টবেঙ্গল শিবিরে। যদিও দামটা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে বিরাট দামেই নাকি এই তারকা ডিফেন্ডারকে দলে তুলে নেওয়া হয়েছে।

গত মরসুমে গোয়ার মূল পর্বে পৌঁছনোর অন্যতম প্রধান কারিগড় তিনি। তাঁর শক্তিশালী রক্ষণ বারবার আটকে দিয়েছে প্রতিপক্ষ ফুটবলারদের। অন্যদিকে ইস্টবেঙ্গল এই রক্ষণের দুর্বলতা নিয়েই গত মরসুমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল। এবারের দল গঠনে সেদিকেই প্রধান নজর লাল-হলুদ ব্রিগেডের। সেখানে জয় গুপ্তা (Jay Gupta) যে ইস্টবেঙ্গলকে অনেকটাই স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...