Saturday, June 6, 2026

পদপিষ্ট ঘটনায় আরসিবি ও কেএসসিএ-কে দায়ী করছে কর্নাটক সরকার

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিজয় উৎসব মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল বিষাদের ঘটনায়। পদপিষ্ট (Stampede) হয়ে প্রাণ হারিয়েছিল প্রায় ১১ জন সমর্থক। এবার হাইকোর্টে দেওয়া রিপোর্টে আরসিবি (RCB) ম্যানেজমেন্ট সহ কর্ণায়ক ক্রিকেট অ্যাসোসিয়েশনের দিকেই আঙুল তুলেছে কর্ণাটক সরকার (Karanataka Govt)। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা। আরসিবির ম্যানেজমেন্ট মানে কি বিরাট কোহলির দিকেও আঙুল তুলছে তারা। কারণ বিরাট কোহলিও তো ভিডিও বার্তায় সকলকে আসতে আহ্বান করেছিলেন।

গত ৪ জুন দীর্ঘ ১৭ বছর পর আইপিএলে জয়ের সেলিব্রেশনের আয়োজন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (rcb)। ম্যাচের পরের দিনই বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল এক বিরাট শোভাযাত্রার। সেইসঙ্গে সমর্থকদেরও আহ্বান করা হয়েছিল। আর তাতেই হয়েছিল বিপত্তি। আরসিবির জয় উদযাপন করতে রাস্তায় নেমেছিল অগুন্তি মানুষ। কিন্তু স্টেডিয়ামে প্রবেশের জন্য ব্যবস্থা করা হয়েছিল পাসের। এমনটা শোনার পর থেকেই সমর্থকদের মধ্যে বেড়েছিল আতঙ্ক।

এরই মাঝে বিরাট কোহলির (Virat Kohli) সকলকে আহ্বান করার সেই ভিডিও আরও ভিড় বাড়ানোর কাজটা করে দিয়েছিল। যদিও এই ঘটনার জন্য সরাসরি ভাবে কোথাও বিরাট কোহলির নাম নেই কর্ণাটক সরকারের এই রিপোর্টে। বরং আরসিবি ম্যানেজমেন্ট এবং তাদের সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ওপরই দায় চাপিয়েছে সরকার।

তাদের সেখানে সাফ বক্তব্য যে কোনওরকম অনুমতি না নিয়েই নাকি এমন একটা আয়োজন করা হয়েছিল। বিজয় উৎসবের আগের দিন শুধুমাত্র নাকি প্রশাসনকে জানানো হয়েছিল। সেভাবে আর কোনওরকম কথা শোনা হয়নি বলেই জানানো হয়েছে কর্ণাটক সরকারের তরফে।

Related articles

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...