Sunday, April 26, 2026

থাইল্যান্ডের বৌদ্ধমঠে যৌন কেলেঙ্কারির অভিযোগ! ১১ ভিক্ষুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Date:

Share post:

পবিত্র বৌদ্ধ মঠে যৌন সম্পর্ক, তারপর ব্ল্যাকমেল করে মঠের তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাৎ—এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে থাইল্যান্ডজুড়ে (Thailand)। ঘটনায় জড়িত রয়েছেন অন্তত ১১ জন বৌদ্ধ ভিক্ষু (Buddhist monk)। পুলিশের তদন্তে উঠে এসেছে, এঁদের মধ্যে ৯ জন ভিক্ষু একটি মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন মঠের মধ্যেই, আর পরে সেই সম্পর্কের ভিডিও ব্যবহার করেন ব্ল্যাকমেল।

অভিযুক্ত মহিলা ‘মিসেস গলফ’ নামেই পরিচিত। পুলিশ জানিয়েছে, তিনি বৌদ্ধ ভিক্ষুদের (Buddhist monk) সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তুলে সেই সময়ের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করতেন। এরপর ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করতেন। সম্মানহানির আশঙ্কায় অভিযুক্ত ভিক্ষুরা তাঁর দাবি মেনে নিতেন। সূত্রের খবর, মঠের দানের তহবিল থেকেই প্রতি মাসে বড় অঙ্কের অর্থ পাঠানো হত মিসেস গলফের অ্যাকাউন্টে। তদন্তে জানা গেছে, ১২ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি অর্থ তুলে দেওয়া হয়েছে ওই মহিলার অ্যাকাউন্টে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, থাইল্যান্ডের রাজা মহা বাজিরালংকর্ণ স্বয়ং পদক্ষেপ নিতে বাধ্য হন। তাঁর জন্মদিনের রাজকীয় অনুষ্ঠানে সমস্ত ভিক্ষুদের আমন্ত্রণ বাতিল করে দেওয়া হয়। তিনি স্পষ্ট জানান, “এই অবস্থায় তাঁদের উপস্থিতি জনআস্থার পরিপন্থী নয়।”

পাশাপাশি, ন্যাশনাল অফিস অব বুদ্ধিজম এবং সংঘ সুপ্রিম কাউন্সিল অভিযুক্ত ভিক্ষুদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই তাঁদের সন্ন্যাস-পদ থেকে অপসারণ করা হয়েছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার গভীরতা বিচার করে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। প্রসঙ্গত, থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের প্রভাব অত্যন্ত গভীর। দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং একজন ভিক্ষুকে ব্রহ্মচর্য মেনে চলা, সমাজসেবা ও আত্মসংযমে জীবন কাটানোর শিক্ষা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এই ঘটনায় ধর্মীয় বিশ্বাসে ভাঙন ধরেছে বলেই মত ধর্মতাত্ত্বিক ও সাধারণ নাগরিকদের একাংশের।

স্থানীয়দের অভিযোগ, “পবিত্রতার নাম করে তহবিল সংগ্রহ করে তার এইরকম অপব্যবহার কেবল ধর্মীয় নয়, এটি সামাজিক বিশ্বাসঘাতকতাও।” তদন্ত চলছে। ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে থাইল্যান্ড পুলিশ। আরও পড়ুন : স্কুল চত্বরে বজ্রপাতে অসুস্থ ৫ ছাত্রী, গঙ্গাজলঘাটিতে চাঞ্চল্য়

Related articles

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...