Wednesday, April 29, 2026

চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন! দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাহত যান চলাচল

Date:

Share post:

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন লাগে। শুক্রবার সন্ধ্যায় হাওড়া থেকে কলকাতা যাওয়ার পথে সেতুর (Second Hooghly Bridge) উপরেই গাড়িটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। তবে, চালক দ্রুত নেমে পড়ায় এই ঘটনায় কেউ আহত হননি। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট (short circuit) থেকেই আগুন লাগে। ভবানী ভবনের এক আধিকারিক গাড়িটি ভাড়া নিয়েছিলেন। হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে শুধুমাত্র চালক থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার জেরে কলকাতাগামী লেনে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়ে যায়।

আরও পড়ুন: রাজ্যকে উপেক্ষা করে ফের জল ছাড়ল DVC! একের পর এক এলাকা প্লাবিত

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...