Thursday, March 12, 2026

সামিকে রেখেই সম্ভাব্য দল ঘোষণা বাংলার

Date:

Share post:

মহম্মদ সামিকে(Mohammad Shami) রেখেই সম্ভাব্য দল ঘোষণা বাংলার (Bengal Cricket Team)। ভারতীয় দলে এই মুহূর্তে তিনি না থাকলেও শোনা যাচ্ছে বাংলার হয়ে এই মরসুমে নাকি তাঁকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী অগস্ট মাসেই রয়েছে দলীপ ট্রফি (Duleep Trophy)। সেখানেই নাকি পাওয়া যেতে পারে মহম্মদ সামিকে (Mohammad Shami)। বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লাও মহম্মদ সামিকে পাওয়ার ব্যপারে বেশ আশাবাদী। তাঁর মতে সামি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। বাংলার হয়ে তাঁকে পেতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন তিনি।

সামনেই রয়েছে দলীপ ট্রফি। সেখানে ইস্টার্ন জোনের হয়ে এখনও পর্যন্ত মহম্মদ সামির (Mohammad Shami) খেলার কথা রয়েছে বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে আগামী সপ্তাহেই পরবর্তী মরসুমের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলা শিবির। সেখানে অবশ্য মহম্মদ সামিকে পাওয়া যাবে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। তবে বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা কিন্তু বেশ আশাবাদী সামিকে নিয়ে।

গতবারের মরসুম খুব একটা ভালো ভাবে যায়নি বাংলার। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ ব্রিগেড। সেখানেই সম্ভাব্য দলে রাখা হয়েছে মহম্মদ সামি। এছাড়াও সেই দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমাররা। কিন্তু প্রশ্ন হল এই সামিকে পাওয়া যাবে কিনা। কারণ ভারত বনাম ইংল্যান্ড টেস্টেও তিনি খেলছেন না। কারণ একটাই সামি নাকি পুরোপুরি ফিট নন। তবে বাংলা টিম ম্যানেজমেন্ট কিন্তু বেশ আশাবাদী সামিকে এই মরসুমে পাওয়া নিয়ে।

spot_img

Related articles

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...