Monday, May 4, 2026

বাঙালি প্রধানমন্ত্রী চাই: স্লোগান-ব্যানারে স্বরগরম ধর্মতলা-চত্বর

Date:

Share post:

“বাঙালি প্রধানমন্ত্রী চাই” সোমবার ২১ জুলাইয়ের সমাবেশ থেকে এই আওয়াজ উঠল। অর্থাৎ ছাব্বিশের নির্বাচনকে ছাড়িয়েও পাখির চোখ এখন দিল্লির মসনদ দখল করা। তাই একুশে জুলাইয়ের সভাতেই ‘বাঙালি প্রধানমন্ত্রী চাই’ প্ল্যাকার্ড হাতে দেখা গেল অনুরাগীদের। সংখ্যালঘু ভোট, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প এবং বাঙালি অস্মিতাই শক্তি তৃণমূলের (TMC)।

পূর্ব বর্ধমানের মেমারি থেকে এসেছিলেন বাসুদেব মণ্ডল। তাঁর হাতে ‘বাঙালী প্রধানমন্ত্রী চাই’ পোস্টার। কেন এই পোস্টার নিয়ে ধর্মতলার সভায়? তৃণমূল কর্মী বাসুদেব বলেন, কেন্দ্র সরকার বাংলা-বিদ্বেষী। বাংলাকে বঞ্চনা করছে প্রতিনিয়ত। তাই বাংলার মানুষ বাঙালি প্রধানমন্ত্রী চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী দেখতে চায়।

তবে শুধু বাসুদেবই নন, মমতা-আবেগে শান দিয়ে দলে দলে মানুষ যোগ দিতে আসেন ২১ জুলাইয়ের সভামঞ্চের উদ্দেশ্যে। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) কর্মীরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে একুশে জুলাই সমাবেশে পৌঁছোন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছিলেন একজন মহিলা তৃণমূল কর্মী। আবার সকাল-সকাল হাওড়ায় দেখা গেল ‘আর এক মমতা বন্দ্যোপাধ্যায়’কে।
আরও খবরজব্দ হবে, স্তব্ধ হবে: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নয়া স্লোগান বেঁধে দিলেন তৃণমূল সভানেত্রী

Related articles

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...