Saturday, April 25, 2026

সোমবার থেকেই শুরু হচ্ছে ডার্বির দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি

Date:

Share post:

সোমবার থেকেই ঘরোয়া লিগের ডার্বির (CFL Derby) দ্বিতীয় পর্বের টিকিট দেওয়া শুরু। ১৯ এর বদলে পিছিয়ে ২৬ জুলাই হয়ে গিয়েছে সিএফএল (CFL) প্রিমিয়ার লিগের কলকাতা ডার্বি (CFL Derby)। কয়েকদিন আগে তারই প্রথম পর্বের টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু কয়েদিনের মধ্যেই সেই টিকিট শেষ হয়ে গিয়েছে। সোমবার থেকে এবার দ্বিতীয় পর্বের টিকিট ছাড়ল আইএফএ (IFA)। অ্যাপ থেকেই সরাসরি এবং অন্যদের জন্য টিকিট কেটে তা ট্রান্সফার করারও ব্যবস্থা রয়েছে। মোহনবাগান (MBSG) বনাম ইস্টবেঙ্গল (Eastbengal) ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।

কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) সব মিলিয়ে ১০ হাজার দর্শকাসন রয়েছে। তবে সেই টিকিট যে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সেই ব্যপারে বেশ আশাবাদী আইএফএ কর্তারা। আইএফএ সচিব অনির্বাণ দত্তও (Anirban Dutta) আশাবাদী টিকিট বিক্রি হওয়া নিয়ে।

তিনি জানিয়েছেন, “আমরা প্রথম পর্বের যে টিকিট ছেড়ে ছিলাম তা সব শেষ হয়ে গিয়েছে। এবার আমরা সোমবার থেকে দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি করা শুরু করছি। আমরা আশাবাদী যে এই টিকিটও শীঘ্রই বিক্রি হয়ে যাবে। ডার্বির কোনও টিকিটই থাকবে না”।

যে অ্যাপে প্রথম পর্বের টিকিট ছাড়া হয়েছিল, দ্বিতীয় পর্বেও সেই একই পদ্ধতিতে টিকিট পাওয়া যাবে। ২৬ জুলাই সকাল এগারোটার মধ্যে টিকিট ট্রান্সফারের প্রক্রিয়া শেষ করতে হবে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলেরই রিজার্ভ দল খেলবে। যদিও সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ডার্বির প্রস্তুতিও দুই শিবিরে চলছে জোরকদমে।

Related articles

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...

ভোটের ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি, কালনায় মৃত্যু বিএলও-র

প্রচণ্ড গরম আর কাজের অত্যধিক চাপই কি কেড়ে নিল প্রাণ? কালনা মহকুমা শাসকের দফতরে নির্বাচনী কাজ করার সময়...

আমার মা-কে রক্ত দিয়ে বাঁচিয়েছিল: ফিরহাদের প্রচারে সম্প্রীতির উদাহরণ তুলে ধরলেন মমতা

বাংলায় ধর্ম-জাত-পাতের ভেদাভেদ যে কোনও দিনও নেই বারেবারে তা প্রমাণিত হয়েছে। বাংলার শান্তিপ্রিয় মানুষ কীভাবে বিপদে একের অন্যের...