Saturday, June 6, 2026

যান্ত্রিক সমস্যায় আটকে পড়া বিমান উড়ল: ঘরে ফিরছে F35B

Date:

Share post:

এক মাস সাত দিন পরে অবশেষে দেশে ফিরছে ইংল্যান্ডের বিকল হওয়া যুদ্ধবিমান। ব্রিটেন থেকে বিশেষজ্ঞ এনে এফ-থার্টি ফাইভ বি (F-35B) বিমানটি মেরামত করে মঙ্গলবারই রওনা দেয় ইংল্যান্ডের (England) পথে। বৃষ্টিভেজা কেরালার (Kerala) বিমান বন্দর থেকে বিমানটিকে মঙ্গলবার সকালে উড়ে যেতে দেখা যায়।

ব্রিটেনের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ থার্টিফাইভ বি (F-35B) যান্ত্রিক ত্রুটির কারণে কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে ১৪ জুন। এরপর থেকে বিমানটি ওড়ানোর সব চেষ্টা ব্যর্থ হয়। শেষে সিদ্ধান্ত হয় ব্রিটেন থেকেই বিশেষজ্ঞরা এসে শেষ সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ: অস্বস্তিকর গরম কেটে গিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

সেই মতো ৩ জুলাই ব্রিটেন থেকে ১৪ জন বিশেষজ্ঞ ও ১০ জন ক্রুয়ের একটি দল এসে পৌঁছায়। পর্যবেক্ষণ ও মেরামতির পরে সিদ্ধান্ত হয় কেরালা থেকেই ওড়ানো সম্ভব হবে যুদ্ধবিমানকে (F-35B)। শেষ পর্যন্ত টানা ৩৮ দিন কেরালার (Kerala) বিমান বন্দরে অপেক্ষা করার পরে মঙ্গলবার ইংল্যান্ড পাড়ি দিল এফ থার্টিফাইভ বি (F-35B) যুদ্ধবিমান।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...