Friday, June 26, 2026

ফের বিদেশের মাটিতে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় পড়ুয়া! হামলাকারীরা পলাতক

Date:

Share post:

ফের বিদেশের মাটিতে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় (Indian) ছাত্র। গত শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ন’টা নাগাদ অস্ট্রেলিয়ায় (Australia) অ্যাডিলেডে কিন্টর অ্যাভিনিউতে চরণপ্রীত সিং (২৩) তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। গাড়ি পার্ক করে নামতেই ৫ যুবক তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর জখম হয়েছেন চরণপ্রীত। ভর্তি হাসপাতালে।

সোশ্যাল মিডি চরণপ্রীতের উপর হামলার ভিডিও ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, হামলাকারীরা অন্য একটি গাড়ি চেপে কিন্টর অ্যাভিনিউয়ে গিয়েছিল। চরণপ্রীতের উদ্দেশে তাদের অপমানজনক মন্তব্য করতে শোনা গিয়েছে। তারপরই হামলা। চরণপ্রীতের মুখে এবং মাথায় সাংঘাতিক আঘাত করা হয়েছে। হামালাকারীরা তাঁকে মারধর করায় ঘটনাস্থলেই তিনি সংজ্ঞা হারান।

চরণপ্রীত জানিয়েছেন, গাড়ি পার্কিং নিয়ে বচসার সময় তাঁকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে এলোপাথাড়ি হামলা করতে থাকে। হামলার সময়ের গোটা ঘটনার ভিডিও তুলে রাখেন চরণপ্রীতের স্ত্রী। হামলাকারীরা যখন পালাচ্ছিল তখন তাদের ধাওয়া করে তাদের গাড়ির ছবিও তুলে রাখে তিনি। অস্ট্রেলিয়ায় (Australia) পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পলাতক। খোঁজ চলছে।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...