Wednesday, May 20, 2026

স্বতন্ত্র সিইও দফতর! কমিশনের ফতোয়া মানছে না রাজ্য, নিচ্ছে আইনি পরামর্শও

Date:

Share post:

স্বতন্ত্র নির্বাচনী আধিকারিক (সিইও)-এর জন্য পৃথক দফতর গঠনের নির্দেশিকা নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে “একতরফা ফতোয়া” বলে কটাক্ষ করল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। রাজ্যের দাবি, এই সিদ্ধান্ত সাংবিধানিক কাঠামোর বাইরে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তৃণমূলের অভিযোগ, বাংলায় ধারাবাহিক পরাজয়ে হতাশ বিজেপির প্যানিক রিয়াকশন এই নতুন চক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে কেন্দ্র বাহিনী দিয়েও রোখা যায়নি, তাই এবার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। এই ইস্যুতে ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে নবান্ন। প্রশাসনের বক্তব্য, নির্বাচন কমিশন যদি জাতীয় স্তরে স্বতন্ত্র হতে পারে, তেমনই রাজ্যের প্রশাসনিক কাঠামোতেও নির্দিষ্ট রীতি ও বিধান রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দফতরের অধীনে কাজ করেন, বাজেটও পৃথকভাবে বরাদ্দ হয়। তাই নতুন দফতর গঠনের কোনও বাস্তব বা সাংবিধানিক প্রয়োজন নেই।

রাজ্যের পরিষদীয় সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, “সিইও দফতরের কর্মীদের নিয়োগ ও বেতন রাজ্য সরকার দেয়, তাহলে কীভাবে রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না? এটা অগ্রহণযোগ্য।” তৃণমূলের বক্তব্য, নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির ইশারায় কাজ করছে। কিন্তু যতই কমিশনের কাঠামো দখল করার চেষ্টা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন দখল করে আছেন। নির্বাচন কমিশন দখল করেও ফলাফল বদলানো যাবে না—এমনই হুঁশিয়ারি দিয়েছে শাসকদল।

নবান্নের তরফে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী রাজ্যের নিজস্ব প্রশাসনিক অধিকার রয়েছে। কমিশনের এই নির্দেশ সেই অধিকার লঙ্ঘন করছে কি না, তা বিচার করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন – সুদর্শন, যশস্বীর অর্ধশতরানেও দুশ্চিন্তায় ভারত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...