Friday, April 24, 2026

৫৮ কোটির রূপকথা, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী অশ্বারোহীকেই বিয়ে করছেন ইভ জোবস!

Date:

Share post:

দীর্ঘদিনের বন্ধুত্ব আর প্রেমের পরে এবার চলতি সপ্তাহের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইভ জোবস (Eve Jobs)। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতার কন্যার বিয়েতে খরচ হবে প্রায় ৫৮ কোটি টাকা! ওয়াকিবহাল মহলের তরফে বলা হচ্ছে মডেল কন্যার সব ইচ্ছে পূরণ করেই বিয়েতে দুহাতে খরচ করতে চায় জোবস পরিবার। কিন্তু রূপকথার বিয়েতে পাত্র কে? জানা গিয়েছে, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী হ্যারি চার্লসের (Harry Charles) সঙ্গে চার হাত এক হতে চলেছে ইভের। বয়সে অ্যাপল কর্তার মেয়ের থেকে এক বছরের ছোট হলেও অশ্বারোহী চার্লসের প্রতিভাও কিছু কম নয়। এক কথায় বলা যেতে পারে যে অশ্বারোহণের প্রতি ভালবাসা থেকেই চার্লস আর ইভের সম্পর্কের শুরু। অবশেষে তা পরিণতির পথে।

সাতাশ বছর বয়সী ইভা নিজে একজন মডেল হওয়ার পাশাপাশি অশ্বারোহীও বটে। এক সময় হ্যারি হাডসন নামে এক সঙ্গীতশিল্পীর সঙ্গে নাম জড়িয়েছিল স্টিভ-কন্যার।এক সময় বিশ্বের ২৫ বছরের কম বয়সি ১০০০ সেরা অশ্বারোহীর মধ্যে পঞ্চম স্থানে ছিলেন তিনি। বিখ্যাত ব্যাগ প্রস্তুতকারী সংস্থা ‘লুই ভিত্তোঁ’র মডেল হিসাবেও কাজ করেছেন।তবে এই প্রফেশনের কথা অবশ্য কখনও কল্পনাও করেননি ইভ (Eve Jobs)। এক সাক্ষাৎকারে তিনি এক বার বলেছিলেন, ‘‘আগে কখনওই মডেলিং করিনি। তবে প্রস্তাব পেয়ে ঘাবড়ে যাইনি। আমার মনে হয়েছিল, কেন নয়? এই প্রস্তাব আমায় আকৃষ্ট করেছিল।’’ স্টিভ জোবসের কন্যার সম্পত্তির পরিমাণও নেহাত কম না। সেই কারণে একেবারে রাজকীয় কায়দায় বিবাহ বাসরে কোটি টাকার রূপকথা তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...