Tuesday, June 23, 2026

মেলবোর্নে দুষ্কৃতীদের নিশানায় হিন্দু মন্দির! দেওয়ালে বর্ণবিদ্বেষমূলক গ্রাফিতি

Date:

Share post:

অস্ট্রেলিয়ায় এবার দুষ্কৃতীদের নিশানায় হিন্দু মন্দির। বুধবারই অ্যাডিলেডে ভারতীয় পড়ুয়াকে বর্ণবিদ্বেষের শিকারের ঘটনা সামনে এসেছে। এবার মেলবোর্নের বিখ্যাত স্বামীনারায়ণ  মন্দিরে ভাঙচুর, দেওয়ালজুড়ে বর্ণবিদ্বেষ মূলক গ্রাফিতি এঁকে দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে এই মন্দিরের পবিত্রতা নষ্টের অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার প্রবাসী হিন্দুরা। ঘটনাটি ২১ জুলাইয়ের।

বাদামি ত্বকের মানুষের প্রতি ঘৃণা উগরে দেওয়া বার্তা লেখা হয়েছে মন্দিরের দেওয়ালে। কয়েকদিন আগে একই বার্তা বোরোনিয়ার দুই এশিয়ান রেস্তোরাঁর দেওয়ালেও লিখে দিয়েছিল দুষ্কৃতীরা। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার হিন্দু কাউন্সিলের সভাপতি মকরন্দ ভাগবত এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি।

স্বামীনারায়ণ মন্দিরের ঘটনার তীব্র নিন্দা করেছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার (শীর্ষ প্রশাসক) জ্যাকিন্টা অ্যালানও। পুলিশকে মন্দিরে ভাঙচুরের সঙ্গে সঙ্গে এশিয়ান রেস্তোরাঁয় গ্রাফিতির বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন – ভোটার তালিকার ‘বিশেষ সংশোধনে’ আতঙ্ক! নাম তোলার হিড়িক সীমান্তের জেলাগুলিতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...