Monday, May 11, 2026

রাজস্থানে স্কুল ভেঙে বাড়ছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপের তলায় আটকে ৬০  

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানে। শুক্রবার সকালে ঝালাওয়ার জেলার ডাঙ্গিপুরা থানা এলাকার পিপলোড়ি সরকারি প্রাথমিক স্কুলে প্রার্থনা চলাকালীন ভেঙে পড়ে ছাদ (Roof Collapsed in Rajasthan school )। মৃত কমপক্ষে ৪ পড়ুয়া। ধ্বংসস্তূপের তলায় আটকে ৬০ জন পড়ুয়া। চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই স্কুলবাড়ি অনেক পুরোনো। গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করছেন জেলা আধিকারিকেরা। বারবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু সারানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সকলের চোখেমুখে আতঙ্ক।

প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলত রাজস্থানের এই স্কুলে। প্রশাসনিক কর্তাদের মতে, দুর্ঘটনার সময় শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৬০ জন ছিলেন। কয়েক জন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। আর তার নীচেই আটকে পড়েন পড়ুয়া এবং শিক্ষকেরা।

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...