Saturday, April 18, 2026

অশ্লীল কনটেন্ট দেখানোয় ভারতে নিষিদ্ধ ২৫টি অ্যাপ, তালিকায় ALTT- উল্লু

Date:

Share post:

আপত্তিকর ভিডিও এবং অশ্লীল কনটেন্ট পরিবেশনের অপরাধে ভারতে নিষিদ্ধ করা হলো বেশ কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (Ministry of Information and Culture) তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ‘ALTT’, ‘উল্লু, ‘বুল অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘ডেসিফ্লিক্স’, ‘নবরস অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘হালচাল অ্যাপ’, ‘বুমেক্স’, ‘আড্ডা টিভি’, ‘মোজফ্লিক্স’, ‘হটএক্স ভিআইপি’, ‘হিটপ্রাইম’, ‘বিগ শট অ্যাপ’-সহ ২৫টি অশ্লীল অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে (25 apps and websites banned for showing pornography content)।

বর্তমান সময়ে দাঁড়িয়ে টেলিভিশন বাক্স সিনেমা দেখার থেকে ওয়েব সিরিজ – শর্ট ভিডিও দেখার প্রবণতা বেড়েছে। আর সেখানে বেশ কয়েকটি অ্যাপ নিয়মিত এমন কিছু অশ্লীল কন্টেন্ট পরিবেশন করে চলেছে যা জনমানসে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করছেন মনোবিদ থেকে শুরু করে বিশ্লেষকরা। শুধু সেক্স ভিডিওই নয় পাশাপাশি এমন সব উত্তেজনা মূলক কথাবার্তা বা অঙ্গভঙ্গি উপস্থাপিত হচ্ছে যা টিনএজদের যথেষ্ট প্রভাবিত করতে পারে। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগও জমা হয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের কাছে। এরপরই জানা যায়, ২০০০ সালের ভারতীয় ন্যায়সংহিতায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারা অনুসারে ও ২০২৩ সালের ভারতীয় ন্যায়সংহিতার ২৯৪ ধারা অনুসারে ও ১৯৮৬ সালের ৪ নম্বর ধারা অনুসারে এই বিনোদনমূলক ওয়েবসাইট গুলোকে আইনবিরুদ্ধ বলে ঘোষণা করেছে সরকার। ভারতে আর এগুলো দেখা যাবে না।

 

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...