Sunday, June 14, 2026

কবি রাহুল পুরকায়স্থের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য মহল

Date:

Share post:

বাংলা কবিতার জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha)। শুক্রবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কবি। গত কয়েক মাসে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে, চিকিৎসাধীন অবস্থাতেই চলে গেলেন তিনি।

শ্রীহট্টে জন্মগ্রহণ করলেও রাহুল পুরকায়স্থ (Rahul Purkayastha) বেড়ে ওঠেন উত্তরবঙ্গ ও কলকাতায়। ছাত্রাবস্থা থেকেই কবিতা লেখার প্রতি ঝোঁক। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধকার’, ‘প্রিয় স্বরলিপি’ প্রকাশিত হয় আশির দশকে। এরপর একের পর এক কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন নাগরিক জীবনের নিঃসঙ্গতা, প্রেম, সামাজিক ভাঙন এবং আত্মানুসন্ধানের কথা। যদিও তিনি পেশায় ছিলেন গণমাধ্যমের কর্মী।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে—’নেশা এক প্রিয় ফল’, ‘ও তরঙ্গ লাফাও’, ‘আমার সামাজিক ভূমিকা’, ‘সামান্য এলিজি’ ইত্যাদি। তাঁর লেখা কবিতায় উঠে এসেছে কলোনি জীবনের কথা, প্রেমের প্রকৃতি, সাতের দশকের জীবনচর্যা, সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট—সবই তাঁর কবিতায় উঠে এসেছে অতি সংবেদনশীল ভঙ্গিমায়। পাঠকের হৃদয়ে তিনি তৈরি করেছিলেন স্থায়ী আসন।

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি তাঁকে ‘সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা’-তে ভূষিত করেছিল। তাঁর রচনাবলি অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, অসমিয়া ও ওড়িয়া ভাষায়। ভারতের বাইরেও বিভিন্ন সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সাহিত্য-সাংস্কৃতিক পরিসরে এক নির্লিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন রাহুল পুরকায়স্থ। তাঁর মৃত্যুতে সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া। ফেসবুক জুড়েও কবিকে স্মরণ করে লিখেছেন বহু কবি, সাহিত্যিক, পাঠক। আরও পড়ুন : ফের বাংলাভাষী নিগ্রহ! রাজস্থানে নিখোঁজ বাংলার শ্রমিক

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...