Friday, May 8, 2026

TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওইদিন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন। ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে সেই ভাষণ শোনার জন্য। আর সেই দিনই বিকম সেমিস্টার-৪ এবং বিএ এলএলবি সেমিস্টার-৪ এর পরীক্ষার সূচি ঘোষণা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়টি ক্ষুব্ধ তৃণমূল (TMC) ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। তাঁর কথায়, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। চক্রান্ত জলের মতো স্পষ্ট। অভিযোগ, ওইদিন পরীক্ষা ঘোষণা করা মানেই ওই একটা বিরাট অংশের পড়ুয়াকে বিপদে ফেলার ষড়যন্ত্র।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যের সব থেকে বড় ছাত্র সংগঠনে এই প্রতিষ্ঠা দিবস পূর্ব ঘোষিত। সেদিনে পরীক্ষা ফেলা মানে এ বিষয়টি খুব পরিষ্কার, যাতে পড়ুয়াদের একটা বড় অংশ যাতে কোনভাবেই সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য ঘুরিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। উপাচার্য জানিয়েছেন পরীক্ষা দিতে হবে। এই প্রসঙ্গে কুণাল বলেন, পরীক্ষা হয়ে ছাত্রছাত্রীদের দিতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু পরীক্ষা সূচির তৈরির সময় রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি বিবেচনা করা হবে না, এটা চলতে পারে না।
আরও খবরকেন্দ্রবিরোধী আন্দোলনে তৃণমূলকে সর্বাধিক গুরুত্ব: কংগ্রেসের মন বদলে ব্রাত্য বাম!

Related articles

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...

বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারাচ্ছেন সূর্য! নতুন অধিনায়ক কে?

ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার( Shreyas Iyer)! খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav )পরিবর্তে শ্রেয়সকেই...

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...