Monday, March 16, 2026

আজ বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রবি থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আজ (২৭ জুলাই) থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) ভাষা আন্দোলন শুরু। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো বীরভূমের মাটি থেকেই এই আন্দোলনের সূচনা করতে চাইছে রাজ্যের শাসক দল। রবিবার বিকেলে বীরভূম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরে প্রতিবাদ মিছিলে হাঁটবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বেছে বেছে বাংলা ভাষাভাষী মানুষের উপর ধারাবাহিক ভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস।২১ জুলাই শহরের ধর্মতলার সভায় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘বাংলা ভাষার প্রতি এই অপমান আমরা মেনে নেব না।’ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ – প্রতিবাদ কর্মসূচি হবে। যার সূচনা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর থেকে। তার আগে আজ নানুরে শহিদ মঞ্চ থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এই আন্দোলন শুরু করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ বীরভূমের কোর কমিটির নয় সদস্য।  সোম এবং মঙ্গলের বীরভূমের মাটিতে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৮ জুলাই দুপুরে গীতাঞ্জলি সভাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে। ঐদিন বিকেল ৪টে নাগাদ বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মিছিলে অংশ নেবেন। শেষে জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে ভাষণ দেবেন। ২৯ জুলাই মুখ্যমন্ত্রী ইলামবাজারে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...