Sunday, March 15, 2026

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ধর্ষণের চেষ্টা! ফের প্রশ্নে ওড়িশা প্রশাসন

Date:

Share post:

কলেজ পড়ুয়া থেকে অধ্যাপক, অধ্যাপকের স্ত্রী। কেউ নিরাপদ নয় বিজেপির ওড়িশায় (Odisha)। এবার ক্যাম্পাসে ঢুকে ধর্ষণের চেষ্টা ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রীকে। ওড়িশায় (Odisha) ক্রমাগত নারী নির্যাতনের ঘটনার জেরে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই অধ্যাপকের কোয়ার্টারে নিজেকে গ্যাস সারাই কর্মী বলে পরিচয় দিয়ে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক। যুবকের নাম হরিহর পাত্র। এরপর দরজা বন্ধ করে অধ্যাপকের স্ত্রীর উপর চড়াও হয় সে। তাঁর চিৎকার শুনে নিরাপত্তারক্ষীরা এসে দ্রুত অভিযুক্তকে ধরে ফেলে।

ঘটনার পরে অধ্যাপক ও তাঁর স্ত্রী স্থানীয় রেমুণা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে ধর্ষণের চেষ্টা এবং ঘরে জোরপূর্বক প্রবেশ রয়েছে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে।

তবে এই ঘটনাকে ঘিরে ফের প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের মহিলা নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি বালাসোর (Balasore) জেলারই এক কলেজ ছাত্রী যৌন হেনস্তার অভিযোগে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের নিস্ক্রিয়তায় হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি দেশজুড়ে সাড়া ফেলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ ছড়িয়েছে। রাজ্যে শাসক বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, অপরাধীদের দ্রুত শাস্তি না দেওয়াতেই বাড়ছে অপরাধের মাত্রা।

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...