Thursday, June 4, 2026

ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি করে নতুন নজির শুভমন গিলের

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন সময়ে শুধু হাল ধরা নয়, আবারও একা সেঞ্চুরি ইনিংস খেলে ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস তৈরি করলেন শুভমন গিল (Shubman Gill)। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে এক সিরিজে চারটি সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি। তবে ভারতীয় অধিনায়ক হিসাবে তিনিই প্রথম এই রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ফের একটা অধিনায়কোচিত ইনিংস সকলকে উপহার দিলেন শুভমন গিল (Shubman Gill)। ১০৩ রানের ইনিংস খেলেই থামলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে কার্যত খাদের কিনারায় চলে গিয়েছিল ভারতীয় দল। ম্যাচের চতুর্থ দিন ইংল্যান্ডের ৩১১ রানের লিডের জবাবে ব্যাটিং করতে নেমে শূন্য রানের মধ্যেই দুই উইকেট খুইয়ে ভারতীয় দল প্রবল চাপের মধ্যে পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই দলের হাল ধরেছিলেন শুভমন গিল এবং কে রাহুল।

যদিও শেষ দিন কে রাহুল বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৯০ রানেই থামতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু লড়াইটা একাই চালিয়ে গিয়েছিলেন শুভমন গিল। অবশেষে কাঙ্খিত সেঞ্চুরিও পেয়েছেন তিনি। ১০৩ রানের ইনিংস খেলেই এদিন থেমেছেন শুভমন গিল। আর তাতেই ম্যাঞ্চেস্টারের মাটিতে ছুঁলেন সুনীল গাভাসকের মতো কিংবদন্তীকে।

এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করার রেকর্ড ছিল সুনীল গাভাসকরের। সেই তালিকাতেই এবার নাম লেখালেন শুভমন গিল।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...