Tuesday, May 5, 2026

হরিয়ানায় আটকে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য, হস্তক্ষেপ মন্ত্রীর 

Date:

Share post:

হরিয়ানায় হেনস্থার শিকার সাতজন পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুরের রাঙ্গায়পুরে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঘটনাবলীর বিস্তারিত খোঁজখবর নেন।

তাজমুল হোসেন পরে সাংবাদিকদের জানান, রাজ্য সরকার এই ঘটনার প্রতি অত্যন্ত সংবেদনশীল ও উদ্বিগ্ন। তিনি নিজে হরিয়ানা পুলিশের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। মন্ত্রীর আশ্বাস, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। খুব শীঘ্রই প্রয়োজনে উচ্চপর্যায়ে কথা বলে সমস্ত শ্রমিককে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।”

তাজমুল হোসেন আরও বলেন, “যেভাবে বাংলার শ্রমিকদের অন্য রাজ্যে আটক করে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, তা বরদাস্ত করা যায় না। বাংলার স্বার্থে, বাংলার মানুষের নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে।” মন্ত্রী তাজমুল হোসেনের এই দ্রুত পদক্ষেপে হেনস্থার শিকার শ্রমিকদের পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে। তাঁরা জানিয়েছেন, “আমরা ভীষণ আতঙ্কে ছিলাম। কিন্তু এখন রাজ্য সরকারের আশ্বাসে একটু সাহস পাচ্ছি।”

আরও পড়ুন – বাঙালিদের উপর বিজেপির রাজাকারদের আঘাত! সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম',...

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ 

'মালতি মাসি'কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে...

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...