Monday, May 11, 2026

বীরভূমে আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বীরভূম সফরে আজ ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। পাশাপাশি মঙ্গলবার বেশ কিছু সমাজকল্যাণ মূলক প্রকল্পের উদ্বোধনও করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রবিবার সন্ধ্যায় বোলপুরে পৌঁছে যান মমতা। সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করার পর বিকেলে রবিভূমি থেকে বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে প্রায় তিন কিলোমিটার পথযাত্রা করেন। এরপর আজ সরকারি অনুষ্ঠান শেষে কলকাতায় ফেরার কথা তাঁর।

এসআইআর (SIR) নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে বিক্ষোভ। বিজেপি সরকারের নির্দেশে নির্বাচন কমিশনের (ECI) উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপর বিরুদ্ধে প্রথম থেকেই সরব মমতা। সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক সভা থেকে বিএলওদের স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সব কর্মচারীদের নজর রাখতে হবে যেন ভোটার তালিকা থেকে অন্যায় ভাবে কারোর নাম বাদ না যায়। পাশাপাশি বাংলা থেকে এক হাজার লোককে দিল্লিতে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে অথচ জেলাশাসকরা কেন সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করেননি, তা নিয়েও তোপ দাগেন। এর পাশাপাশি কেন্দ্রের মুখে ঝামা ঘষে বাংলার উন্নয়নের বার্তাও দিয়েছেন মমতা। আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি কোনও নতুন ঘোষণা করেন কিনা সেদিকে নজর থাকবে।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...