Tuesday, April 7, 2026

ভারতে ঢোকার চেষ্টা, ২ পাক জঙ্গিকে নিকেশ করল সেনা

Date:

Share post:

ফের জম্মু ও কশ্মীরে (Jammu and Kashmir) খতম জঙ্গিরা। পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল ২ পাক জঙ্গি। বুধবার কাসালিয়ান এলাকায় ভোরের আলো ফোটার আগেই জঙ্গিদের নিকেশ করল ভারতীয় সেনা। দুই জঙ্গিই লস্কর সদস্য। তবে এখনও পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করেনি ভারতীয় সেনা (Indian Army)। তল্লাশি অভিযান চলছে। এর নাম দেয়া হচ্ছে অপারেশন শিবশক্তি। অতিরিক্ত জওয়ান মোতায়েন রয়েছে ওই এলাকায়।

কাশ্মীরে সন্ত্রাসের বীজ নতুন করে বপন শুরু করেছে পাকিস্তান। সেই লক্ষ্যপূরণে জঙ্গিদের ভারতে ঢোকাতে সক্রিয় লস্কর। তবে ভারতীয় সেনাও ভীষণভাবে সক্রিয়। সিডিএস চৌহান বলেই দিয়েছেন এখনও পর্যন্ত অপারেশন সিন্দুর শেষ হয়নি। চলছে। সেনাদের ২৪ ঘণ্টা সক্রিয় থাকতে হবে।

সোমবার পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত মূলচক্রী ও তার দুই সহযোগীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। শ্রীনগর লাগোয়া জঙ্গলে লুকিয়ে ছিল তারা। নিহতদের মধ্যে রয়েছে সুলেমান ওরফে আসিফ। যে ছিল পহেলগাঁও হামলায় মূলচক্রী। ওইদিনই শুরু হয় অপারেশন মহাদেব।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...