Saturday, June 6, 2026

এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে। জানা গিয়েছে জরুরি বিভাগের (Emergency Department) ডিসপ্লে বোর্ডে হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালের ফায়ার ব্রিগেডই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাই আগুন খুব বেশি ছড়াতে পারেনি। রোগীদের সুরক্ষার কথা ভেবে এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সিতে আগুন লাগার পরেই, ওই এলাকার সামনে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। আপাতত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে জানা গিয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকালের দিকে রোগীর সংখ্যা অনেকটাই বেশি থাকে তাই দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। স্বাভাবিকভাবেই হঠাৎ এহেন দুর্ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে, বিশেষ করে জরুরি বিভাগের সামনে চিন্তায় পড়ে যান রোগীর আত্মীয়রা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও পড়ুন: তদন্তে গাফিলতি! প্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী-সহ ৭ অভিযুক্ত

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...