Thursday, May 7, 2026

বাঙালিদের উপর অত্যাচার চলবে না! সাফ বার্তা অমর্ত্য সেনের

Date:

Share post:

বাঙালিদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না, সাফ বার্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। বৃহস্পতিবার শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তাঁর স্পষ্ট মন্তব্য, “বাঙালিদের উপর অত্যাচার হলে তো আমার আপত্তি থাকবেই। শুধু বাঙালি নয়, পাঞ্জাবি বা মারোয়াড়ি— কারও উপরেই হামলা সমর্থনযোগ্য নয়।”

তিনি বলেন, “সব মানুষকেই সম্মান দিতে হবে। দেশের মানুষের অধিকার আছে আনন্দে থাকার। সংবিধান বলছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপর অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “এই বাংলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম বাঙালি ভাষাতেই কথা বলেছেন, সাহিত্য রচনা করেছেন। সেই ভাষা ও সংস্কৃতির যথাযথ মর্যাদা দিতে হবে। সেটাই আমাদের দায়।” বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অমর্ত্য সেনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তাঁর বক্তব্য, ‘ভাষা, জাতি বা অঞ্চলভিত্তিক বৈষম্য কখনোই গণতন্ত্রের মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

আরও পড়ুন- ভারতের পণ্যে শুল্ক-হুঁশিয়ারির পরেই পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি ট্রাম্পের!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...