Sunday, May 17, 2026

উপত্যকায় জঙ্গি দমন অভিযানের মাঝেই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে নিখোঁজ BSF জওয়ান! 

Date:

Share post:

ভূস্বর্গে (Jammu and Kashmir) যখন জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী, তখন শ্রীনগর ব্যাটালিয়নের সদর দফতর থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান সুগম চৌধুরী (BSF Jawan Sugam Chowdhury)। খবর পাওয়া মাত্রই উদ্বেগ বাড়ছে তাঁর বাড়ির লোকেদের। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে (Jammu Kashmir Srinagar) পোস্টিং থাকাকালীন বৃহস্পতিবার গভীর রাতে পন্থাচকের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর সুগমের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর সন্ধানে আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন সহকর্মী জওয়ানরা।

গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হানার (Pahalgam Attack) পর থেকেই কাশ্মীর জুড়ে নিরাপত্তা বাহিনী একের পর এক অপারেশন চালাচ্ছে।গত কয়েক মাসে একাধিক জঙ্গি সহযোগী ও সন্দেহভাজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এইরকম আবহে ভারতীয় জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়ার খবরে চিন্তায় সেনাকর্তারা।সূত্রের খবর, বিএসএফ জওয়ানের নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্ট দায়ের করা হয়েছে। তল্লাশির পাশাপাশি সেই প্রেক্ষিতে তদন্তও চলছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত সুগমের খোঁজ মেলেনি বলেই খবর।

 

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...