Sunday, June 7, 2026

রাজ্যজুড়ে আজ থেকে শুরু সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী বাংলার ৮০ হাজার বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধানে শনিবার (২ অগাস্ট ২০২৫) থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) প্রকল্প শিবির। জলের সংযোগ সংক্রান্ত সমস্যা থেকে বাজার এলাকায় ড্রেনেজ সিস্টেম বা খারাপ রাস্তা মেরামতির মতো একাধিক বিষয়ের দিকে নজর দেওয়া হবে। তালিকায় রয়েছে, প্রাথমিক বিদ্যালয় সংস্কার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতি থেকে শুরু করে পুকুর সংস্কার, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধানও। চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। যদিও দুর্গাপুজো ও কালীপুজোর ছুটির সময় শিবির বন্ধ থাকবে।

তৃণমূল সরকারের আমলে উৎসবের বাংলায় পর্যটনে জোয়ার

শুক্রবারই নবান্নের (Nabanna) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের (Govt of WB) এই নতুন কর্মসূচিতে ষোলো ধরনের সমস্যার সমাধান হবে। শুধু নাগরিক পরিষেবায়ই নয়, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর জন্য প্রতি বুথে বরাদ্দ ১০ লক্ষ, মোট বাজেট প্রায় ৮ হাজার কোটি টাকা। আগামী বছরের জানুযারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রেখেছে প্রশাসন। প্রতি তিনটি বুথের জন্য একটি করে শিবির হবে। মোট ২৮ হাজারেরও বেশি শিবির আয়োজনের ভাবনার রয়েছে রাজ্য সরকারের।

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...