Friday, June 5, 2026

বাংলাকে বঞ্চনা কেন্দ্রের রিপোর্টে

Date:

Share post:

বাংলার প্রতি বিজেপির (BJP) পরিকল্পিত বঞ্চনা ফাঁস হয়ে গেল। অবশেষে বঞ্চনার কথা কার্যত স্বীকার করে নিল কেন্দ্র। রাজ্যসভায় রিপোর্ট পেশ করে কেন্দ্রের সরকার বুঝিয়ে দিল তারা চরম বাংলা-বিদ্বেষী। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার প্রতি বঞ্চনা করেই চলেছে। বাংলায় গোহারা হয়ে রাজ্যের (West Bengal) প্রাপ্য বকেয়া তারা দিচ্ছে না। বিজেপি যে বঞ্চনা ও বিদ্বেষের রাস্তা নিয়েছে, তা পরতে পরতে প্রমাণ করে দিচ্ছে কেন্দ্র।

একশো দিনের কাজের বরাদ্দ তালিকা থেকে কয়েকদিন আগেই কেন্দ্রীয়মন্ত্রী ছেঁটে ফেলেছিল বাংলাকে (West Bengal)। বাংলার নাম বাদ দিয়েছিল তালিকা থেকে। এবার রাজ্যসভায় তৃণমূল সাংসদদের প্রশ্নের জবাবে কেন্দ্র নিজেই স্বীকার করে নিল বাংলাকে বঞ্চনার কথা। রিপোর্ট পেশ করে কেন্দ্র জানিয়ে দিল, একশো দিনের কাজ বা মনরেগা প্রকল্পের অধীনে বাংলার বকেয়া প্রায় ৩,০০০ কোটি টাকা। দেশের মধ্যে সর্বাধিক বকেয়া বাংলারই। অন্য কোনও রাজ্যের এত টাকা বকেয়া পড়ে নেই। তারপর একশো দিনের কাজে বাংলায় ২০২২ সালের মার্চ মাস থেকে আর্থিক সহায়তা বন্ধ করে রাখা হয়েছে। এতদিন তথ্য চাপা দিয়ে বাংলাকে অপমান করেছে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসকদল বিজেপি। বাংলার বিরুদ্ধে এই চক্রান্ত মানুষ ক্ষমা করবে না। একথা যেন বিজেপি মনে রাখে। যথা সময়েই জবাব পাবে বিজেপি।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...