Tuesday, June 23, 2026

বন্ডেল গেটে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

শহরে ফের অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে কলকাতার (Kolkata) বন্ডেল গেটের কাছে ৭৫ বছরের পুরনো ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

বিকেলে আগুন লাগার পর মুহূর্তেই তা বিধ্বংসী চেহারা নেয়। শুরুতে চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ছ’টি ইঞ্জিন পাঠানো হয়। তবে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, কারণ কারখানাটিতে বিপুল পরিমাণ রাসায়নিক (Chemical) মজুত ছিল বলে খবর। ফলে আগুন ছড়িয়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থল ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের তরফে তৎপরতা শুরু হয়েছে আশেপাশের এলাকা খালি করার। দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। (বিস্তারিত আসছে)

 

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...