Sunday, June 28, 2026

সন্ত্রাসবাদীকে চাই না! আওয়াজ উঠল পাকিস্তানে

Date:

Share post:

আবার এক সোশ্যাল মিডিয়া (Social Media) ভাইরাল ভিডিও (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। আবার প্রমাণিত পহেলগাম হামলা পাকিস্তানের (Pakistan) চিত্রনাট্যে তৈরি। লস্কর-এ-তৈবার প্রথম সারির নেতার শেষকৃত্যে প্রকাশ্যে হাজির লস্করের শীর্ষ কমান্ডার। যে পাকিস্তানের প্রশাসন দাবি করে তাদের দেশে কোনও সন্ত্রাসবাদীকে আশ্রয় দেওয়া হয় না, সেই পাকিস্তানের মাটিতে লস্কর কমান্ডারের উপস্থিতিতে এবার সরব খোদ মৃত জঙ্গির পরিবার। তার পরেও নিজেদের কীভাবে সন্ত্রাসবাদ-বিরোধী প্রমাণ করবে পাকিস্তান, প্রশ্ন রাজনৈতিক মহলে।

২৮ জুলাই ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযান ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadeb) চলাকালীন নিহত হন তাহির হাবিব (Tahir Habib)। তাহির হাবিব ছিলেন লস্কর-ই-তইবার সক্রিয় জঙ্গি। সূত্রের খবর, তাহির ছিলেন ‘A ক্যাটেগরি’ সন্ত্রাসবাদী। রাওয়ালকোটে আয়োজিত তাঁর শেষকৃত্য আচমকাই নাটকীয় রূপ নেয় যখন স্থানীয় লস্কর কমান্ডার রিজওয়ান হানিফ আসে। তাহিরের পরিবার স্পষ্ট জানিয়ে দেয়, তাঁরা চান না কোনও লস্কর সদস্য এই অনুষ্ঠানে থাকুক। উত্তপ্ত বচসার জেরে হানিফ পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে স্থানীয়দের ভয় দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ।

তবে তাহিরের শেষকৃত্যের এই ভিডিও প্রমাণ করে — পাকিস্তান এখনও সন্ত্রাসের আঁতুড়ঘর। ভারতের প্রবল প্রতিরোধের জেরে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পাকিস্তানের বর্তমান প্রশাসন। তারা যে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে, পাকিস্তানের মানুষ সেই সন্ত্রাসের বিরোধিতা করছে, ভিডিওতে স্পষ্ট।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...