Monday, May 18, 2026

শ্রীনগর বিমানবন্দরে চাঞ্চল্য: সেনা আধিকারিকের মারে আহত স্পাইসজেটের ৪ কর্মী

Date:

Share post:

অতিরিক্ত ব্যাগের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে শ্রীনগর (Srinagar) বিমানবন্দরে চরম অশান্তি। জানা গিয়েছে, দিল্লিগামী স্পাইসজেট (Spicejet) বিমানে ওঠার আগে এক সেনা আধিকারিকের সঙ্গে বিমানবন্দরের (airport) কর্মীদের বচসা বাধে। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করে তিনি জোর করে বিমানে উঠতে যান। বাধা দিলে চড়াও হন স্পাইসজেটের চার কর্মীর উপর। লাথি-ঘুষিতে গুরুতর জখম হন তারা।

জানা গেছে, ওই যাত্রীর ব্যাগের ওজন ছিল ১৬ কেজি, যেখানে নিয়ম অনুযায়ী মাত্র ৭ কেজি পর্যন্ত ছাড় রয়েছে। অতিরিক্ত ভাড়া চাওয়া হলে তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে পরিণত হয়।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্পাইসজেট জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তাঁকে ‘নো ফ্লাই’ তালিকায় রাখা হয়েছে। আরও পড়ুনঃ সন্ত্রাসবাদীকে চাই না! আওয়াজ উঠল পাকিস্তানে

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...