Tuesday, June 2, 2026

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, জানালেন হেমন্ত

Date:

Share post:

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চার সাংসদ শিবু সোরেন প্রয়াত। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সাংসদ-পুত্র হেমন্ত সোরেন। দীর্ঘদিন রোগ শয্যায় থাকার পর ৮১ বছর বয়সে প্রয়াত প্রায় চার দশকের রাজনীতিক।

সোমবার সকালে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয় বর্ষীয়ান রাজনীতিকের। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে হেমন্ত সোরেন বলেন, সকলের প্রিয় দিশম গুরুজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি সব হারালাম।

প্রায় ছয়মাস যাবৎ অসুস্থ ছিলেন প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। যদিও দুদিন আগে তাঁর অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা। কিডনির সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিক। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঝাড়খণ্ড রাজ্য গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া শিবু সোরেন ১৯৭২ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গঠনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলা শুরু করেন। এরপর আটবার তিনি জেএমএম-এর লোকসভার সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ পদে ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যসভায় একটি আসনও খালি হল।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...