Friday, February 6, 2026

মোদি-শাহর সভাকে তুরূপের তাস করেই ভোটে নামতে চায় রাজ্য বিজেপি

Date:

Share post:

নিজেদের উপরে মোটেই ভরসা নেই রাজ্য বিজেপি (West Bengal BJP) নেতাদের। তাই তৃণমূলের বিরুদ্ধে কমব্যাট করার জন্য শেষমেষ প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ নেতারা। তৃণমূল কংগ্রেসের (TMC) বাংলা-বাঙালি আন্দোলনের মোকাবিলা করতে রাজ্যে দ্রুত দুই নেতার সভা করতে চান শমীক ভট্টাচার্যরা (Shamik Bhattacharjee)। ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এই মাস থেকেই সভা করার অনুমতি চাওয়া হয়েছে। বৃষ্টি থামলেই প্রধানমন্ত্রীর সভার তোড়জোড় শুরু হবে।

সোমবার সংসদ ভবনে রাজ্য বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অমিত শাহ জানিয়ে দেন, এসআইআর হবে বাংলায়। এ ব্যাপারে প্রয়োজনে কমিশনের উপর চাপ সৃষ্টি করতে হবে। এখন থেকেই সেই চাপের রাজনীতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূলের ভাষা অন্দোলন নিয়ে বিজেপি এমনিতেই বেকায়দায়। পালটা জবাব কী হবে? আলোচনায় বলা হয়, মানুষকে বলতে হবে, বাঙালিকে সম্মান করেন প্রধানমন্ত্রী। কোনও বাঙালি আন্তর্জাতিক আঙিনায় দেশের মুখ উজ্জ্বল করলে প্রধানমন্ত্রী তাঁকে পুরষ্কৃত করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণেও বাংলা বলার চেষ্টা করেন। এগুলো বাংলা ও বাঙালিদের প্রতি ভালবাসারই নির্দশন।দলের নতুন রাজ্য কমিটি কী হবে, তার একটা রূপরেখা দেন শমীক। অগাস্টেই শমীক তাঁর কমিটি ঘোষণা করতে পারেন। কমিটিতে বেশ কিছু পুরনো অপ্রত্যাশিত মুখও দেখা যেতে পারে।

এসআইআরকে সামনে রেখেই বিজেপি ভোটের স্ট্র‍্যাটেজি ঠিক করছে। নিবিড় সংযোগ তৈরি করতে প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি যাবে। মানুষকে বোঝাবে। প্রধানমন্ত্রীর প্রকল্পের প্রচার করবে।গোটা বৈঠকে বিজেপি নেতৃত্ব এই দাবি শাহর সামনে করতে পারেনি, যে তারা ছাব্বিশের ভোটে জিতবে।

spot_img

Related articles

৬৬ ওয়ার্ডের হাওড়া, পুরসভার সীমানা বাড়াতে বিধানসভায় আসছে নয়া বিল 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া পুরসভার সীমানা ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির পথে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য...

‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

সিনেমা হিট করতে আতঙ্কের সৃষ্টি! সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ৩' (Mardari 3) ছবি রিলিজ করেছে। আর তা হিট...

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে জেএমবি জঙ্গি বোমারু মিজানের ৮ বছরের কারাদণ্ড

খাগড়াগড় বিস্ফোরণ (Khagragarh Blast Case) মামলার মূল অভিযুক্ত ৮ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। বাংলাদেশি জেএমবি জঙ্গি জাহিদুল...

শীতের বদলে চৈত্রে কলকাতার মঞ্চে উত্তাপ্ত ছড়াবেন রহমান!

প্রায় ১৩ বছর পর অবশেষে কলকাতায় আসছেন সঙ্গীতের কিংবদন্তি এ আর রহমান (A R Rahaman)। ১ এপ্রিল তাঁর...