Friday, June 5, 2026

লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কাকলি, ডেপুটি লিডার শতাব্দী

Date:

Share post:

গৃহীত হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। সোমবার লোকসভার চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়ে বেশ কিছু অভিমানের কথা শুনিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। মঙ্গলবার তাঁর ইস্তফা গ্রহণ করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় লোকসভায় দলের চিফ হুইপের দায়িত্ব সামলাবেন ডা: কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে লোকসভায় দলের ডেপুটি লিডার হয়েছেন চারবারের সাংসদ শতাব্দী রায়।

সোমবার তৃণমূল সভানেত্রী ভার্চুয়াল বৈঠকে জানান, যেহেতু সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই যতদিন না তিনি সুস্থ হচ্ছেন, সমন্বয় রাখতে লোকসভার তৃণমূলের (TMC) দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরে কল্যাণ জানান, তিনি চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় কল্যাণ (Kalyan Banerjee) জানান, “আজ বৈঠকে দিদি বলেছেন, কো-অর্ডিনেশন ঠিক করে হচ্ছে না। তার মানে আমি কাজ করতে পারছি না। সেই কারণেই ছেড়ে দিলাম”।

এই পরিস্থিতিতে লোকসভায় দুুটি পদ শূন্য হয়। সেই দুই পদে কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়রে দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো।
আরও খবরডিএ মৌলিক অধিকার নয়: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ধাক্কা কর্মচারীদের

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...