Wednesday, June 3, 2026

একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখাক, বাংলায় পা রাখতে দেব না: চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বিজেপি হুমকি দিয়েছে SIR করে বাংলার ১ কোটি লোকের নাম বাদ দেবে। একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখাক। মঙ্গলবার, দলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে ভার্চুয়াল বৈঠক থেকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে অভিষেকের বার্তা, বিজেপি নেতাদের দেখলেই জয়বাংলা স্লোগান দেওয়ার পরামর্শ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিহারে এসআইআর-এ ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় বাদ গিয়েছে। কুকুরের নমে, ট্রাক্টারের নাম ভোটার লিস্টে উঠছে। বাংলাতেও এসআইআর হবে বলে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। অভিযোগ, বাংলায় হেরে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। এদিন সেই অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপি নেতারা বলছে ১ কোটি নাম বাদ যাবে। আমি বলছি ১ জন বৈধ ভোটারের বাদ দিয়ে দেখাক। তারপর কত বড় বিজেপি নেতা আছে, বাংলায় পা দিয়ে দেখাক। এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।”

অন্য রাজ্য থেকে বাংলায় একের পর এক এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে। সেই ইস্যুতেও এদিন তীব্র প্রতিবাদ করেন অভিষেক। তাঁর বার্তা তৃণমূলের নেতৃত্বকে আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। এনআরসি, এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করার নির্দেশ দিয়েছে তিনি। উত্তরবঙ্গের নেতৃত্বকে এ বিষয়ে বিশেষ নজর দিতে বলেছেন। বলেন, উত্তরবঙ্গে বোঝান, অসম থেকে নোটিশ দিয়ে ভিটে মাটি ছাড়া করছে বিজেপি। আর পাশে আছে তৃণমূল। অভিষেক নির্দেশ, “বিজেপি নেতা দেখলেই ‘জয় বাংলা’, ‘জয় পশ্চিমবঙ্গ বলুন’।“
আরও খবরবাড়ি বাড়ি নিবিড় জনসংযোগ, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ জোর: বিধানসভা ভোটের আগে বার্তা অভিষেকের

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...